• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে খনিরখন্ড দাখিল মাদ্রাসা সুপারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধি: / ৬৭২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে খনিরখন্ড সিদ্দিকীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার ও করনিকের অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৮  ফেব্রুয়ারি ) বেলা ১২ টার দিকে মাদ্রাসা চত্বরে এ কর্মসূচি পালন করেন স্থানীয় অভিভাবকরা।
এ সময় মাদ্রাসা সুপার আব্দুল হামিদ ও করনীক শাহ আলম উপস্থিত ছিলেন না। মাদ্রাসা অনেক শিক্ষার্থী, শিক্ষক ও ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশাও মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন মো. জাহিদুল হাওলাদার, দেলোয়ার খান, লুৎফর রহমান হাওলাদার, কবির খান, মো. আলী আকবর, নাছিমা বেগম, ইমরান হাওলাদার, সাবানা বেগম, মানববন্ধনে বক্তারা বলেন, অর্থ বানিজ্য করে ২০১৫ সালে মাদ্রাসা সুপার কৃষি, বিপিএড, আইসিটি ও বাংলা বিষয়ে ৪টি পদে ৪ জন শিক্ষক নিয়োগ দেয়।
এ ছাড়াও করনীয় ও সুপারের যোগসাজসে গত ২৪ জানুয়ারি পরিচ্ছনাকর্মী নিয়োগ পরীক্ষায় অর্থ বানিজ্য ও অভ্যান্তরীন দুর্নীতির কারনে মাদ্রাসাটি শিক্ষা ব্যবস্থা ধংসের প্রান্তে। দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে। সুপার নিয়মিত মাদ্রাসা না এসে ইচ্ছেমাফিক পরিচালনা করছে। তার এ সব অনিয়ম ও দুর্নীতি তদন্ত পূর্বক বিচারের দাবি জানিয়ছেন উর্দ্ধতন প্রশাসনের প্রতি।
এদিকে সুপারের অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ইমরান খান ও আলী আকবর।
এ বিষয়ে খনিরখন্ড সিদ্দিকীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা সুপার আব্দুল হামিদ বলেন, চেয়ারম্যানের পছন্দমত প্রার্থীকে নিয়োগ দিতে না পারায় কতৃপয় লোক তার বিরুদ্ধে মানববন্ধন করেছে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com