• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বেদখল জমি ক্রয় করে দখল নিতে একাধিক মামলা মোক্ষদমা দিয়ে হয়রানির অভিযোগ 

দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি / ৩০১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
মামলা মোক্ষদমা দিয়ে হয়রানির অভিযোগ 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুন কৃঞ্চনগর গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র মো. ইকবাল হোসেনকে অহেতুক মামলা মোক্ষদমা দিয়ে হয়রানি করার অভিযোগ , একই গ্রামের মৃত মতছির আলীর পুত্র মখলেছুর রহমানের বিরোদ্ধে।
শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায়  সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায় ০৯/১২/৯৫ইং ৪৭৩৫/৯৫ দলিল মুলে ডাউকের কারা মৌজার ২০২৬ দাগে ১.৮০ শতাংশ ভূমি রেকর্ডিয় মালিক হাফেজ আব্দুল গনির ওয়ারিশ গনের নিকট থেকে ক্রয় সূত্রে মালিক হন মো. ইকবাল হোসেন। এযাবৎ তিনি জমির ভোগদখলে ও রয়েছেন। ইতিপূর্বে মখলেছুর রহমান মহিলা ওয়ারিশের বেদখল কৃত জমি ক্রয় করে জমির দখল নিতে একাধিক মামলা মোক্ষদমা ও করছেন তিনি। ২০২৬ দাগে মোট ভূমির পরিমান ৩.৬১ শতাংশ।
এবিষয়ে ইকবাল হোসেন বলেন,  আমি রেকর্ডীয় মালিকের ওয়ারিশদের নিকট থেকে ১৯৯৫ সালে জমি ক্রয় করে ভোগদখলে রয়েছি। উক্ত দাগের উত্তর সীমান্তে ১.৮০ শতক ভূমি আমার দখলে রয়েছে। আমার জমি ছাড়াও একই দাগের দক্ষিণ পাশে ১৮১ শতক ভূমি রয়েছে। সেখানে মখলিছুর রহমানের জমি থাকতেও পারে।
এ বিষয়ে মখলেছুর রহমান বলেন আমি রেকর্ডিয় মালিক থেকে জমি ক্রয় করেছি প্রবাসে থাকার কারণে ইকবাল হোসেন আমার জমি দখল করে নিয়েছে। জমি দখল নেওয়ার জন্য আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, মখলিছুর রহমান যার নিকট থেকে  জমি ক্রয় করেছেন তিনিও জমির দখলে ছিলেন না। টাকার গরমে মখলিছুর রহমান  বেদখল জমি ক্রয় করে বিপাকে রয়েছেন।  স্থানীয় জাহাঙ্গীর আলম জানান, ইকবাল হোসেন জানান ১৯৯৫ সালে ভূমি ক্রয় করার পর থেকে ১.৮০ শতক ভূমি আমার দখলে রয়েছে। একই দাগের ভূমি মালিক আছদ্দর আলী বলেন, এই দাগে আমারও জমি রয়েছে। আমি ১৯৯৫ সাল থেকে ইকবাল হোসেনকে জমির দখলে রয়েছে। মোখলেছুর রহমান কোন দিন জমির দখলে ছিলো না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com