• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

অঞ্জন দত্ত ফের ঢাকায় গাইবেন

প্রতিনিধি: / ২৯৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দুই বাংলার শ্রোতানন্দিত গায়ক অঞ্জন দত্ত আবারও ঢাকায় আসছেন গান গাইতে। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস ভলিউম ২’ শীর্ষক এক কনসার্টে অংশ নিতে ঢাকা আসছেন তিনি। আগামী ১১ মে ঢাকায় গান গাইবেন অঞ্জন। অঞ্জন দত্তের কনসার্টের ঘোষণা দিয়েছে আর্কলাইট ইভেন্টস। গত রোববার আর্কলাইট ইভেন্টস তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস ভলিউম ২’ শিরোনামের কনসার্টে গাইতে ঢাকায় গাইতে আসছেন অঞ্জন দত্ত। সঙ্গে আরও জানানো হয়, এদিন অঞ্জনের সঙ্গে আরও গাইবে জনপ্রিয় ব্যান্ডদল কাকতাল ও সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। আর্কলাইট ইভেন্টস ছাড়াও এই আয়োজনে আরও যুক্ত আছে অ্যাসেন এবং জার্কুনিয়াম নামের দুটি প্রতিষ্ঠান। গেট সেট রকে দুটি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট, যেখানে রেগুলার টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা এবং ভিআইপি ক্যাটাগরির মূল্য ৩ হাজার ৫০০ টাকা। কনসার্টটির ভেন্যু ঢাকার পূর্বাচলের ঢাকা এরিনা। জানা যায়, ১২ মে দিনটি অঞ্জন দত্তের ভক্তদের জন্য বিশেষ, এদিন মালার জন্মদিন। মালার জন্মদিনের আগেরদিন অর্থাৎ ১১ মে ঢাকার কনসার্টে আমরা সবাই অঞ্জনের সঙ্গে গলা মেলাব। কনসার্ট শেষ হবে ‘মালা’ গানটি দিয়ে। তোমার জঙলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি,তোমার পিসিচন্দ্রের ঝুমকো কানের দুল,আজ ১২ মে তাই সকাল থেকে,জন্মদিনের তোড়া তোড়া ফুল… আজ মালার জন্মদিন। অঞ্জন দত্তের এই ‘মালা’গানটি ১৯৯৩ সালে মুক্তি পায়। দুই বাংলার অনেক তরুণ, বা তারুণ্য পেরিয়ে যাওয়া অনেকেই ১২ মে মালার জন্মদিন পালন করেছেন বা করেন। আবার অনেকের কাছে সেদিন চলে যাওয়ায় দিনটি বিষাদের। কিন্তু কে এই মালা? এমন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি বছরের পর বছর পেরিয়ে গেলেও। অঞ্জনের এই গানের সুর মৌলিক নয়, তা নিজেই জানিয়েছেন বিভিন্ন সময়। পিটার সারস্টেডের ‘হোয়্যার ডু ইউ গো টু মাই লাভলি’ গান থেকেই জন্ম নিয়েছে ‘মালা’। মানে পিটারের গানের সুরে ভেসে এসেছিল যে চরিত্র, তাঁর নাম মেরি। সেই একই সুরের ওপর অঞ্জন দত্ত নির্মাণ করেন মালাকে। গত মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনকে নিয়ে বানানো ‘চালচিত্র এখন’ চলচ্চিত্র নিয়ে এসেছিলেন অঞ্জন। সঙ্গে মাস্টারক্লাসও নিয়েছেন তিনি, পাশাপাশি গানও গান তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com