• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

অধরা মালয়েশিয়ায় ব্যস্ত সময় পার করছেন

প্রতিনিধি: / ৩৪৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিনোদন: ঢালিউডের অভিনেত্রী অধরা খান। ‘নায়ক’ সিনেমা দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু তার। হাতেগোনা কাজ করলেও অধরার রয়েছে বেশ জনপ্রিয়তা। স¤প্রতি মালয়েশিয়া ঘুরে গেছেন এই অভিনেত্রী। মালয়েশিয়ায় এটি তার দ্বিতীয় ভ্রমণ। মালয়েশিয়ার প্রকৃতি, আবহাওয়া দেখে রীতিমতো মুগ্ধ অধরা। দেখা করেছেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও। এই নায়িকা সংবাদমাধ্যমকে বলেন, মালয়েশিয়ায় আসার ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। কাজের ব্যস্ততায় সময় করে উঠতে পারিনি। মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরছি। তার মধ্যে মালাকা ,পুত্রাজায়া ,গেন্টিং হাইল্যান্ড ,বাটুকেবস ,মিনারা কেএলসিসি অন্যতম। অনেক দেশ ঘুরলেও মালয়েশিয়া আমার কাছে অন্যতম প্রিয় স্থান। সুযোগ পেলে আবারও আসব মালয়েশিয়াতে। প্রবাসীদের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে তার অনুভ‚তি। মালয়েশিয়াতে এসে প্রবাসীদের সম্পর্কে কি ধারণা পেলেন প্রশ্নে অধরা খান বলেন, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে প্রবাসী ভাই-বোনদের মন অনেক বড়। বড় জায়গায় থাকলে মন বড় হয়। চিন্তাভাবনার বিস্তার ঘটে। প্রবাসী ভাই-বোনদের মন অনেক উদার। তারা ব্যস্ততার মধ্যেও নিজেদের কাজ ফেলে আমাকে সময় দিয়েছে, সব ঘুরিয়ে দেখিয়েছেন বলে আমি কৃতজ্ঞ তাদের প্রতি। মালয়েশিয়া সফর শেষে বর্তমানে তিনি সিঙ্গাপুর রয়েছেন। সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরে নতুন ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অধরা খান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com