• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

‘অপুর ক্যাফে’ ইউটিউবে রমজানজুড়ে

প্রতিনিধি: / ৩৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিনোদন: নিজের ইউটিউব চ্যানেলের জন্য অনুষ্ঠান নির্মাণ করছেন অপু বিশ্বাস। পুরো রমজান মাস ‘অপুর ক্যাফে’ উপস্থাপনার পাশাপাশি রান্নাবান্নাও করবেন অভিনেত্রী। এরই মধ্যে শুটিং হয়েছে কয়েকটি পর্বের। প্রথম পর্বের অতিথি জয় চৌধুরী। চলচ্চিত্রে জুটি বেঁধে নিয়মিত অভিনয় করেন অপু-জয়। সেই থেকে সম্পর্কটাও দারুণ। অপু বলেন, ‘আমার চ্যানেলটি নিয়ে খুব একটা কাজ করা হয়নি। তবে ভক্তদের ভালোবাসায় এরই মধ্যে সাড়ে ৯ লাখের বেশি গ্রাহক। ভেবে দেখলাম, রোজায় রান্নাবান্নার একটি অনুষ্ঠান করি। যেই ভাবা সেই কাজ। নিয়মিত শুটিং করছি। রোজার প্রথম দিন থেকেই অনুষ্ঠানটি দেখা যাবে। স¤প্রতি অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস। পার্লার ও রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি বর্তমানে রিমার্ক হারল্যান ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। শনিবার বিকেলে সিরাজগঞ্জে হারল্যান-এর নতুন শো রুম উদ্বোধনে হাজির ছিলেন অভিনেত্রী। অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘ট্র্যাপ’ও ‘ছায়াবৃক্ষ’ ছবিতে। ‘ট্র্যাপ’ সিনেমায় তার বিপরীতে ছিলেন জয় চৌধুরী। অন্যদিকে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপুর বিপরীতে ছিলেন নিরব হোসাইন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com