• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

অভিনেত্রীর মৃত্যু বোনের মৃত্যুর পর দিনই

প্রতিনিধি: / ৩০৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

বিনোদন: হিন্দি টিভি সিরিয়ালের দর্শকপ্রিয় অভিনেত্রী ডলি সোহি মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বৃহস্পতিবার মারা গেছেন এ অভিনেত্রীর আরেক বোন আমানদীপ সোহি। ইটাইমস-কে এসব তথ্য নিশ্চিত করেছেন এই দুই অভিনেত্রীর পরিবার। এ প্রতিবেদনে জানানো হয়েছে, একদিন আগে মারা গেছেন অভিনেত্রী আমানদীপ সোহি। তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর একদিন পর মারা গেলেন অভিনেত্রী ডলি সোহি। দীর্ঘদিন ধরে জরায়ু ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী। ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলেছেন ডলির ভাই মনু সোহি। এ বিষয়ে তিনি বলেন, ‘আজ ভোর ৪টায় মারা গেছে ডলি। ডলি এবং আমানদীপ মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। গত বৃহস্পবিার মারা গেছে আমানদীপ এবং আজকে ডলি। আমরা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েছি।’ ‘ঝনক’ শোতে অংশ নিয়েছিলেন ডলি। কিন্তু ক্যানসারের থাবায় এ শো মাঝপথেই তাকে ছাড়তে হয়। কেমোথেরাপির পর টানা শুটিং করতে পারতেন না তিনি। ২০০০ সালে অভিনয়ে পা রাখেন ডলি সোহি। ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ তিনি। প্রায় দুই দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ধারাবাহিকে কাজ করেছেন। তার এমিলি নামে একটি কন্যা সন্তান রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com