• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আইসিইউতে বাবা, দোয়া চাইলেন নুসরাত ফারিয়া

প্রতিনিধি: / ৩৩৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বিনোদন: রমজানের শুরুটা ভালো হয়নি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। তার বাবা মাজহারুল ইসলাম ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রাখা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পরপরই এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী। যেখানে ভক্তদের রমজানের শুভেচ্ছা জানিয়ে বাবার জন্য দোয়া চেয়েছেন তিনি। নুসরাত ফারিয়া লিখেছেন, আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। এর আগে গেল মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই নায়িকা নিজেও। গত ৮ ফেব্রæয়ারি রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রæত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার। তিনি জানান, ‘ফারিয়া বেশ ক’দিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভোগছিল। খেতে চাচ্ছিল না, খুব মাথা ব্যথা করছিল। গত বৃহস্পতিবার হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাই।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com