• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আরিয়ানের ত্রিভুজ প্রেমের গল্প ঈদে আসছে

প্রতিনিধি: / ৩০৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিনোদন: ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ব্যস্ত এখন ওটিটি নিয়ে। তবে ঈদে তিনি আবারও ফিরছেন নাটকে। ‘বড় ছেলে’খ্যাত এ নির্মাতা আনছেন ঈদে তাঁর একমাত্র নির্মাণ ‘তখন যখন’। আরিয়ানের চিত্রনাট্য ও নির্মাণে বিশেষ এই নাটকটি তৈরি করেছে সিএমভি। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জোভান, নিহা ও সাদিয়া আয়মান। যেখানে তাদের দেখা যাবে সহপাঠীর চরিত্রে। কাজটি প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা লাভ ট্রায়াঙ্গেল। বিশ্ববিদ্যালয় জীবনে ঢোকার আগে কোচিং করার একটা সময় আসে শিক্ষার্থীদের জীবনে। সেই সময়টাতে কোচিং ক্লাসের সুবাদে প্রেমেও পড়ে অনেকে। তেমনই একটি ত্রিভুজ প্রেমের গল্প এটি। বাকিটা আর বলছি না।’ নির্মাতা জানান, এখন তিনি ব্যস্ত আছেন একটি ওয়েব সিরিজ ও ওয়েব সিনেমা নির্মাণ প্রক্রিয়া নিয়ে। তবে দর্শক প্রত্যাশার কথা ভেবে ঈদ উপহার হিসেবে নির্মাণ করেছেন ‘তখন যখন’। এদিকে সিএমভি জানায়, ‘তখন যখন’ তাদের ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নির্মাণ। যা ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com