• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আর্জেন্টিনা ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা চান

প্রতিনিধি: / ৮৯৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: ঢাকাস্থ আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলোর সি সেসা ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে তার সচিবালয়য়ে দেখা করে ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা চাইলেন। আর পাপন চাইলেন ফুটবলের উন্নয়নে সহযোগিতা। নাজমুল হাসান পাপন বলেন, ‘তারা আমাদের কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি, কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন আমরা দেব। প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। আমরা কাবাডিতেও তাদের সহায়তা করতে পারি।’ বাংলাদেশ ক্রিকেট ও কাবাডিতে সহায়তা দেওয়ার পাশাপাশি ফুটবল ও হকিতে আর্জেন্টিনার সহযোগিতা চেয়েছেন পাপন। তিনি বলেন, ‘আমরা তাদের কাছ থকে কোচ নিতে পারি আবার আমাদের ছেলেমেয়েরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে আবার তারাও হকিতে বিশ্বমানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কী দিতে পারি, আবার তারা আমাদের কী দিতে পারে-এ রকম একটা ডিটেইলস একে অন্যকে দেব। এরপর মূলত কাজ শুরু হবে।’ এ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com