• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আলিয়া-নওয়াজ আবারও এক হলেন

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিনোদন: ভালোবেসে আলিয়া সিদ্দিকীকে বিয়ে করেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। কিন্তু পুত্রসন্তানের স্বীকৃতি না দেওয়া, স্ত্রীকে খাবার না দেওয়াসহ অসংখ্য অভিযোগ উঠে এই তারকা অভিনেতার বিরুদ্ধে। সব মিলিয়ে তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছে; যা গড়ায় আদালত পর্যন্ত। এ নিয়ে গত বছর জুড়েই আলোচনায় ছিলেন এই দম্পতি। কাদা ছোড়াছুড়ির অবসান ঘটিয়ে ফের একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া-নওয়াজউদ্দিন। কয়েক দিন আগে ছির এ দম্পতির বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি তারা একসঙ্গে উদযাপন করেছেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান আলিয়া সিদ্দিকী। তিক্ততা ভুলে সংসারে ফেরা প্রসঙ্গে আলিয়া সিদ্দিকী বলেন, ‘সা¤প্রতিক সময়ে, কিছু বিষয় আমার জীবন বদলে দিয়েছে। খারাপ জিনিসগুলো আমরা সবার সঙ্গে ভাগ করে নিই, তাহলে ভালোটাও ভাগ করে নেওয়া উচিত। নওয়াজ আমার সঙ্গে এবং আমাদের সন্তানদের সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করেছে।’ নওয়াজের সঙ্গে কলহের কারণ ব্যাখ্যা করে আলিয়া সিদ্দিকী বলেন, ‘আমি মনে করি, আমরা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যার মুখোমুখি হয়েছিলাম, সেটা তৃতীয় ব্যক্তির কারণে। কিন্তু এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি।’ শান্তিপূর্ণভাবে একসঙ্গে সংসার করার কথা জানিয়ে আলিয়া বলেন, ‘সন্তানদের কারণে আমরা আত্মসমর্পন করেছি। এখন আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ বাচ্চারা বড় হচ্ছে। নওয়াজ শোরার (কন্যা) খুব ঘনিষ্ঠ। যা ঘটেছে তার প্রভাব শোরার উপরে পড়েছে। সে এসব সহ্য করতে পারেনি। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর ঝগড়া করব না বরং শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করব।’ ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন-আলিয়া। আলিয়ার আসল নাম অঞ্জনা পাÐে। ইসলাম ধর্ম গ্রহণ করে নওয়াজউদ্দিনকে বিয়ে করে নাম রাখেন আলিয়া। ২০১৭ সালে নওয়াজউদ্দিনের সঙ্গে আলিয়ার সম্পর্কে চিড় ধরে বলে জানা যায়। তারপর থেকে আলাদা থাকতে শুরু করেন তারা। ২০২০ সালের মে মাসে নওয়াজউদ্দিনের নামে ডিভোর্সের মামলা ঠুকেন আলিয়া। পরের বছরই সুর বদলে সেই মামলা প্রত্যাহার করেন এবং জানান, ফের একবার সংসার করতে আগ্রহী তিনি। ২০২২ সালের শেষের দিকে ফের তাদের দাম্পত্য কলহের খবর সামনে আসে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com