• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আলিয়া বিশ্বের প্রভাবশালীদের তালিকায়

প্রতিনিধি: / ৭৫৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিনোদন: টাইমস ম্যাগাজিনে ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম উঠেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। এ তালিকায় শিল্পীশ্রেণিতে স্থান পেয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী মানুষদের তালিকায় জায়গা পেলেন বলি ডিভা আলিয়া ভাট। অভিনেত্রীর মাথায় উঠলো গেøাবাল স্টারের তকমা। আলিয়ার উৎসর্গ এবং নির্মম পরিশ্রমের জন্য প্রশংসা করে তার সম্পর্কে ম্যাগাজিনে লিখেছেন ব্রিটিশ লেখক এবং পরিচালক টম হার্পার। হার্ট অফ স্টোন সিনেমায় সহযোগী ছিলেন টম হার্পার। পরিচালক টম হার্পার আলিয়ার সুনাম করে লিখেছেন, আলিয়া শুধুমাত্র বিশ্ব চলচ্চিত্র জগতের একজন প্রতিভাময়ী অভিনেত্রীই নন। প্রায় এক দশকের বেশি তিনি ভারতীয় ছবিতে কৃতিত্বের সঙ্গে পেশা করে চলেছেন। অভিনেত্রীর প্রশংসা করে টম হার্পার লিখেছেন, ‘হার্ট অফ স্টোন’-এর সুবাদে আলিয়ার সঙ্গে পরিচয়। ওটাই তার ইংরেজি সিনেমায় হাতেখড়ি। জনপ্রিয় হওয়া সত্তে¡ও মাটিতে পা রেখে চলা একজম মজার মানুষ। তার কাজের একটা ধরণ রয়েছে। ভীষণ মনোযোগী। চরিত্রের প্রয়োজনে যে কোনোরকম ঝুঁকি নিতে কুণ্ঠাবোধ করেন না আলিয়া। ও প্রকৃতঅর্থে আন্তর্জাতিক মানের তারকা।’ এদিকে ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের খুশির সংবাদ ভাগ করে নিয়েছেন আলিয়া। ম্যাগাজিনের একটি স্নিপেট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘#ঞওগঊ১০০ @ঃরসব-এর ভাগ হতে পেরে সম্মানিত। সদয় কথার জন্য প্রিয়তম টম হার্পারকে ধন্যবাদ।’ বিখ্যাত পরিচালক মহেশ ভাট ও অভিনেত্রী সোনি রাজদানের ছোট মেয়ে আলিয়া। পরিবারের সবচেয়ে বয়সে ছোট মেয়ে তিনি। বলিউডের ময়দানে দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। একই সঙ্গে পা রেখেছেন হলিউডেও। ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে হলিউডের হৃদয়েও জায়গা করে নিয়েছেন তিনি। কাজ সম্পাদন জোহরের ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবির হাত ধরে সিনেমায় পা রেখেছিলেন আলিয়া ভাট। তারপর নিজেই ছক ভাঙতে শুরু করেছিলেন। ‘হাইওয়ে’ ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র মতো ছবিতে অভিনয় করেছেন আলিয়া। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার পেয়েছেন তিনি। দীর্ঘ ৫ বছর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার পর ২০২২ সালের ১৪ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। রণবীর-আলিয়ার প্রেমের শুরু হয় ব্রহ্মাস্ত্র ছবির সেট থেকে। ওই বছরই ৬ নভেম্বর আলিয়ার কোল আলো করে আসে মেয়ে রাহা। এ ছাড়া আলিয়া ভাট ছাড়াও এই তালিকায় ভারতীয়দের মধ্যে রয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ, মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা, অলিম্পিয়ান মল্লযোদ্ধা সাক্ষী মালিক এবং অভিনেতা-পরিচালক দেব প্যাটেল। এদিকে ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাশ্যুম। তিনি আবিষ্কারক ক্যাটাগরিতে এই তালিকায় জায়গা পেয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com