• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আশাশুনিতে স’ম’স্যা ও প্রস্তাবিত সমাধান অনুমোদন কর্মশালা

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৪১০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

আশাশুনিতে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের পরামর্শঃ স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা (এলএপিএ) প্রণয়ন সমস্যা ও সমাধান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসনের সহায়তায় সমস্যা ও সমাধান অনুমোদন করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

ইন্টার ন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এর অর্থায়নে, উত্তরণের বাস্তবায়নে, লোকাল এ্যাডাপশান প্লান এন্ড এ্যাকশান (এলএপিএ) ডেভলপমেন্ট ইন দ্যা পটুয়াখালী এন্ড সাতক্ষীরা ডিস্ট্রিক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

 

প্রকল্প প্রধান হাসান আব্দুল্লাহ রাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমস্যা এবং প্রস্তাবিত সমাধানের খাত ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন, প্রজেক্ট ম্যানেজার আল আমিন মোল্যা।

 

অনুষ্ঠানে পানি সম্পদ, দুর্যোগ, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা, কৃষি, মৎস্য, জলজ কৃষি ও প্রাণি সম্পদ, পরিবেশ, জলাভূমি ও জীব বৈচিত্র খাতসমূহের উপর সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভেটেরিনারী সার্জন ডাঃ আঃ সালাম, ইয়াহিয়া ইকবাল, হাফিজুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের সহায়তায় উত্থাপিত সমস্যা ও সমাধান অনুমোদন প্রদান করা হয়।

 

কর্মশালায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, একাডেমীক সুপার ভাইজার, আনসার ভিডিপি কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও স্টেকহোল্ডারবৃন্দ অংশ নেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com