• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১৯
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
আশাশুনি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আশাশুনি রিপোর্টার্স ক্লাব ক্রিকেট টিম বনাম আশাশুনি থানা পুলিশ ক্রিকেট টিমের মধ্যকার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে (১৮ ডিসেম্বর) আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার যৌথ আয়োজনে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ জাঁকজমকপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

খেলায় আশাশুনি থানা ক্রিকেট টিমের অধিনায়ক ওসি মোঃ নজরুল ইসলাম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। থানা পুলিশের প্লেয়ার নাদিমের ৪৮ রানে ভর করে ১০ ওভারে ৪ উইকেটে ৯১ রানের টার্গেট দেয় আশাশুনি রিপোর্টার্স ক্লাবকে। ৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আশাশুনি রিপোর্টার্স ক্লাব ক্রিকেট টিম নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান করতে সক্ষম হয়। ফলে ১৪ রানের ব্যবধানে জয়লাভ করে আশাশুনি থানা ক্রিকেট টিম।

 

খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন আশাশুনি থানা ক্রিকেট টিমের অধিনায়ক ওসি নজরুল ইসলাম। খেলা পরিচালনা করেন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিসুর রহমান ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শরিফুল ইসলাম। খেলায় ধারাভাষ্যে ছিলেন সমবায় অফিসার সন্যাসি মন্ডল ও আশরাফ হোসেন। খেলার শেষে রানার্স আপ টিমের পক্ষে অধিনায়ক রাবিদ মাহমুদ চঞ্চল, সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন ও চ্যাম্পিয়ান টিমের অধিনায়ক ওসি নজরুল ইসলাম পুরস্কার গ্রহন করেন। এসময় সকল প্লেয়ারকে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার সদস্য বৃন্দ। খেলা চলাকালীন সময় বাদক দল মনোমুগ্ধকর বাদ্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com