• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আহমেদ রুবেল শিল্পকলায় শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত

প্রতিনিধি: / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বুধবার মারা গেছেন অভিনেতা আহমেদ রুবেল। ঢাকা থিয়েটারের আয়োজনে বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমিতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। সকাল ১১টায় তার মরদেহ শিল্পকলা একাডেমিতে আনা হয়। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। তার আত্মার শান্তি কামনা করেন সহকর্মী, অগ্রজ, অনুজরা। এরপর গাজীপুরে নেয়া হয় আহমেদ রুবেলের মরদেহ, সেখানেই চিরনিদ্রায় শায়িত হন এ অভিনেতা। কথা ছিল নিজের সিনেমার প্রিমিয়ারে আসবেন, সহকর্মীদের সাথে দেখবেন ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি। এসেছিলেন কিন্তু দেখা হয়নি কারো সাথে। কারণ সিনেমা শুরুর আগেই নিয়তির কাছে হার মানলেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। তার মৃত্যুর সংবাদে শোকস্তব্ধ সংস্কৃতি অঙ্গন। অশ্রæসিক্ত নয়নে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান সহকর্মী থেকে শুরু করে অগ্রজ-অনুজ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।মঞ্চ, টেলিভিশন আর সিনেমার দর্শকপ্রিয় মুখ ছিলেন আহমেদ রুবেল। তার অকাল প্রয়াণের শূন্যতা পূরনীয় নয়, বলছেন সংস্কৃতিজনরা। সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয় জীবন শুরু। তার অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। হুমায়ূন আহমেদের ‘পোকা’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান রুবেল। তিনি চলে গেছেন, রেখে গেছেন তার কাজ। কাজ দিয়েই আহমেদ রুবেল থাকবেন শোবিজ কর্মীদের অন্তরে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com