• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ইন্দোনেশিয়ার বন্যায় নিহত বেড়ে ২৬, নিখোঁজ ১১

প্রতিনিধি: / ৩৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

বিদেশ : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভ‚মিধসে নিহত বেড়ে ২৬ জনে দাঁডিয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১১ জন। সোমবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। বৃহস্পতিবার থেকে গত কয়েকদিনে প্রবল বৃষ্টিপাতের কারণে পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান রিজেন্সিতে বন্যা ও ভ‚মিধসের ঘটনা ঘটেছে। এর ফলে প্রায় ৭০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নিতে হয়েছে। প্রাদেশিক রাজধানী পাদাং এবং অন্যান্য আটটি এলাকায় বিপর্যয়ের কারণে প্রায় ৭০০ বাড়ি, অনেকগুলো সেতু ও বিদ্যালয় এবং ১১৩ হেক্টর (২৮০ একর) কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) বিবৃতিতে জানা গেছে, ৩৯ হাজার মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৬ জন মারা গেছেন এবং ১১ জন এখনও নিখোঁজ আছেন। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার পশ্চিম সুমাত্রার প্রাদেশিক প্রধান আবদুল মালিক নিখোঁজের সংখ্যা ছয়ে রেখেছেন এবং বলেছেন, তাদের খুঁজে বের করার জন্য সোমবার থেকেই চেষ্টা চালানো হচ্ছে। তাঁবু, কম্বল, ওয়াটার পিউরিফায়ার, খাদ্য ও স্বাস্থ্য কিটসহ সহায়তার পাঁচশ প্যাকেজও বিতরণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্ষতিগ্রস্ত বাড়ি, দোকান-পাট, রাস্তাগুলো পার্শ্ববর্তী নদীতে তলিয়ে গেছে। কিছুকিছু গাছের নিচে চাপা পড়ে আছে। বিএনপিবি আগামী কয়েক দিনের মধ্যে আরও বৃষ্টিপাতের আশঙ্কা করছে এবং বন্যা ও ভ‚মিধসের কারণে আরও ক্ষয়ক্ষতির ব্যাপারেও সতর্ক করেছে। বর্ষাকালে ইন্দোনেশিয়ায় ভ‚মিধসের প্রবণতা রয়েছে। বন উজাড়ের কারণে সা¤প্রতিক বছরগুলোতে এই সমস্যা আরও বেড়েছে। দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের ফলে দ্বীপপুঞ্জটিতে নিয়মিত বন্যাও দেখা দিচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com