• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ইরানে ৮৩৪ জনের মৃত্যুদন্ড কার্যকর

প্রতিনিধি: / ৩৫৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বিদেশ : অবিশ্বাস্যভাবে ইরানে বেড়েছে মৃত্যুদন্ড কার্যকরের সংখ্যা। ২০১৫ সালে পর দেশটিতে গত এক বছরে সর্বাধিক ৮৩৪ জনের মৃত্যুদন্ডের  রায় বাস্তবায়ন করা হয়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠন মঙ্গলবার এই তথ্য দিয়েছে। খবর এএফপির। ইসলামি প্রজাতন্ত্র ইরানে মৃত্যুদÐের রায় কার্যকর করা হয় ফাঁসিতে ঝুলিয়ে যা ২০২২ সালে ৪৩ শতাংশ বেড়ে গিয়েছিল। ২০১৫ সালে সর্বাধিক ৯৭২ জনের মৃত্যুদÐ কার্যকরের পর গতবছর দ্বিতীয়বারের মতো মৃত্যুদÐ কার্যকরের সংখ্যা আটশর ঘর পেরিয়ে গেছে। নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) ও প্যারিস ভিত্তিক টুগেদার এগেইনস্ট ডেথ পেনাল্টি এক যৌথ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই দুই সংগঠন অভিযোগ করে জানিয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর ঘটনায় যে প্রতিবাদের ঝড় ওঠে দেশজুড়ে তা থামাতে সমাজে ভীতি ছড়িয়ে দিতে মৃত্যুদÐকে ব্যবহার করা হয়েছে। আইএইচআর পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম এ সম্পর্কে প্রতিবেদনে বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য সমাজে ভীতি ছড়িয়ে দেওয়াই শাসক গোষ্ঠীর একমাত্র উপায়, আর এক্ষেত্রে মৃত্যুদÐ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তাদের জন্য। প্রতিবেদনে সংগঠনটি মৃত্যুদÐের বেড়ে যাওয়ার এই সংখ্যাকে ‘অবিশ্বাস্য’ হিসেবে বর্ণনা করেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুসারে ২০২২ সালে বিক্ষোভকে ঘিরে ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার অভিযোগে মোট নয়জন পুরুষের মৃত্যুদÐ কার্যকর করা হয়েছে। এদের মধ্যে ২০২২ সালে দুটি, ২০২৩ সালে ছয়টি ও ২০২৪ সালে একজনের মৃত্যুদÐ কার্যকর করা হয়। সংগঠনগুলোর প্রতিবেদনে বলা হয়, মাদক সংক্রান্ত মামলায় ২০২৩ সালে ৪৭১ জনের মৃত্যুদÐ দেওয়া হয় যা ২০২০ সালের তুলনায় ১৮ গুণ বেশি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com