• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ইসরায়েলি হামলায় রাফায় বাস্তুচ্যুত পরিবারের পাঁচ শিশু নিহত

প্রতিনিধি: / ২৮৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিদেশ : রাফাহ শহরের পূর্বাঞ্চলে রাতভর ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। সেখানে একটি আবাসিক বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় ভবনে অবস্থানরত একটি বাস্তুচ্যুত পরিবারের পাঁচ শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া আরো সাতজন আহত হয়েছে। তাদের সবাইকে রাফাহর আল-নাজ্জার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শহরের পশ্চিম অংশেও অবিরাম হামলা হয়েছে। এতে এলাকার ভবনগুলোর ক্ষতি হয়েছে। এদিকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের আল-শিফা হাসপাতালের চারপাশে ইসরায়েলি সামরিক বাহিনী পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। সেনাবাহিনী হাসপাতালের ভেতরে আক্রমণাত্মক কর্মকাÐ চালিয়ে যাচ্ছে। চিকিৎসা সরঞ্জামেরও ক্ষতি করছে। গোটা এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা শহরের আল-শিফা হাসপাতালে চালানো অভিযানে ১৭০ জনেরও বেশি সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে এবং ৮০০ সন্দেহভাজনকে আটক করেছে। এক্স (সাবেক টুইটার)-এ এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার শুরু হওয়া এই অভিযানে সশস্ত্র গোষ্ঠীর আস্তানা এবং অস্ত্রের মজুদ খুঁজে পেয়েছে। গতকাল ইসরায়েলি বিমানবাহিনী গাজাজুড়ে অপারেশনাল হেডকোয়ার্টার, সামরিক অবস্থান এবং অবকাঠামোসহ ৩৫টি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। গত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে নিহত হয়েছে মোট ৩২ হাজার ৭০ জন ফিলিস্তিনি। সেই সঙ্গে আহত হয়েছে আরো ৭৪ হাজার ২৯৮ জন। এ ছাড়া বৃহস্পতিবার থেকে শুক্রবার ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন ৮২ জন এবং আহত হয়েছেন ১১০ জন ফিলিস্তিনি। গত শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে মোট নিহতের সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে অনেক মৃতদেহ। এসব এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সূত্র : আলজাজিরা

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com