• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ইসরায়েলের আক্রমণে গাজায় শিশু নিহত ১৩০০০, ক্ষুধার্ত হাজার হাজার: জাতিসংঘ

প্রতিনিধি: / ৩৩১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

স্পোর্টস: ইসরায়েলের আক্রমণে গাজায় ১৩ হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে জাতিসংঘের শিশু সংস্থা জানিয়েছে। সংস্থাটি স্থানীয় সময় রবিবার আরো জানিয়েছে, অনেক শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে, এমনকি তাদের কান্নার শক্তিও নেই। ফিলিস্তিনি ছিটমহলে পরিচালিত জাতিসংঘের প্রধান সংস্থা শনিবার জানিয়েছে, উত্তর গাজায় ২ বছরের কম বয়সী প্রতি তিনজনের মধ্যে একজন শিশু এখন তীব্র অপুষ্টিতে ভুগছে। পাশাপাশি দেখা দিচ্ছে দুর্ভিক্ষ। জাতিসংঘের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল রবিবার সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ প্রোগ্রামকে বলেছেন, ‘আরো হাজার হাজার শিশু আহত হয়েছে বা নিখোঁজ। কোথায় আছে তা আমরা বের করতে পারছি না। অনেক মৃত শিশু ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে… আমরা বিশ্বের অন্য কোনো সংঘাতে শিশুদের এমন মৃত্যুর হার দেখিনি।’ রাসেল আরো বলেন, ‘আমি শিশুদের ওয়ার্ডে ছিলাম। তারা মারাত্মক রক্তাল্পতা ও অপুষ্টিতে ভুগছে। পুরো ওয়ার্ডটি একেবারেই শান্ত। কারণ শিশুদের… কান্নার শক্তি নেই।’ যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা, গাজায় অনাহার এবং ছিটমহলে ত্রাণ বিতরণে বাধা দেওয়ার কারণে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক সমালোচনা বেড়েছে। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই মাসের শুরুতে বলেছিলেন, ‘ইসরায়েলর গাজার খাদ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।’ তবে ইসরাইল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। হামাস-শাসিত গাজায় ইসরায়েলের সামরিক হামলা প্রায় ২.৩ মিলিয়ন-জনসংখ্যাকে বাস্তুচ্যুত করেছে। এ ছাড়া সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। অনাহারে ইতিমধ্যেই অনেক শিশুর মৃত্যু হয়েছে। বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে এবং ৩১ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র: রয়টার্স

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com