• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

এমন চরিত্রে আগে কাজ করিনি: পায়েল

প্রতিনিধি: / ৩৬৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। গত শনিবার ইউটিউবে মুক্তি পেয়েছে মাহমুদুর রহমান হিমির ‘আগন্তুক’। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ‘আগন্তুক’ ও সা¤প্রতিক নানা বিষয়ে বলেছেন অভিনেত্রী।নতুন নাটক আগন্তুক প্রসঙ্গে কেয়া বলেন, “নাটকে আমাকে সচরাচর যে ধরনের চরিত্রে দেখা যায়, ‘আগন্তুক’ তার থেকে একেবারেই আলাদা। অনাকাক্সিক্ষত একজনের পৃথিবীতে আগমনের গল্প, হিমি ভাই গল্পটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আগে এমন চরিত্র করিনি। এখানে আমার সহশিল্পী ফারহান আহমেদ জোভান ভাই। দেখতে দেখতে তাঁর সঙ্গে আমার বেশ কিছু নাটকে অভিনয় করা হয়ে গেছে। সহশিল্পী হিসেবে তিনি অনেক কেয়ারফুল, দর্শকও আমাদের জুটি পছন্দ করছে।” নতুন বছরের কাজ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘নতুন বছরের মাত্র এক মাস গেল, এর মধ্যেই বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। এর মধ্যে ‘বউয়ের বাড়ি’, ‘বউ বোঝে না ২’, ‘শুধু তোমার জন্য’, ‘কিপ্টুস কাপল’ করে বেশি সাড়া পেয়েছি। ইউটিউবেও ভালো ভিউ হচ্ছে, ‘শুধু তোমার জন্য’ নাটকটি ১০ মিলিয়ন ভিউ পার করেছে।প্রথমবারের মতো ইয়াশ রোহানের সঙ্গে অভিনয় করেছেন কেয়া পায়েল। ভালোবাসা দিবসের জন্য রাফাত মজুমদার রিংকু নির্মাণ করেছেন ‘ভøগার মিতু’। নাটকটি প্রসঙ্গে কেয়া বলেন, ‘আমাদের অভিষেক কাছাকাছি সময়ে হলেও কোনো এক অজানা কারণে এতদিন একসঙ্গে অভিনয় করা হয়ে ওঠেনি। রিংকু ভাই আমাদের একত্র করলেন। ইয়াশ অভিনয়ে বেশ প্রাণবন্ত, তাঁর সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা বেশ ভালো। সামনে কাজ করলে আরো ভালো বুঝতে পারব’, ইয়াশের সঙ্গে জুটি প্রসঙ্গে বললেন কেয়া পায়েল। কাজে সমালোচনা থাকবে। তবে সেটা হতে হবে যৌক্তিক। এমনটাই মনে করেন অভিনেত্রী। বলেন, ‘প্রশংসা যেমন আমাদের অনুপ্রাণিত করে, তেমনি সমালোচনা থেকে শিখতেও পারি। তবে অবশ্যই সেটা হতে হবে যৌক্তিক। ইউটিউবে আমার নাটকের নিচের মন্তব্যের ঘরে দর্শকের মন্তব্যগুলো নিয়মিত পড়ি। নানা জনের নানা মত, বেশ ভালো লাগে আমার। সা¤প্রতিক ব্যস্ততা নিয়ে অভিনেত্রী বলেন, ‘এখন গল্প যাচাই-বাছাই করে কাজ করি, তাই সংখ্যাটা একটু কম। এবারের নাটকগুলো নিয়ে আমি বেশ আশাবাদী। এরপর শুরু করব ঈদের কাজ।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com