• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

কনসার্ট হলে হতাহতদের প্রতি শ্রদ্ধা

প্রতিনিধি: / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিদেশ : বিশ্বের উচ্চতম ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকে রাশিয়ার ক্রোকাস সিটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ার পতাকার রঙে আলোকিত করা হয়। খবর রাশিয়ার সংবাদ সংস্থা তাসের। বুর্জ খলিফার সম্মুখভাগে আরবি এবং ইংরেজিতে লেখা ছিল ‘সংযুক্ত আরব আমিরাত রাশিয়াকে সমর্থন করে’। এই পদক্ষেপ নিয়েছে দুবাই কর্তৃপক্ষ এবং ডেভেলপমেন্ট কোম্পানি ইমার। কয়েক মিনিট ধরে চলে এই শ্রদ্ধা প্রদর্শন। বুর্জ খলিফার পাশাপাশি খলিফা বিশ্ববিদ্যালয়ের ভবন, তেল কোম্পানি ‘আবু ধাবি ন্যাশনাল ওয়েল কোম্পানি, প্রদর্শনী সংস্থা ‘আবু ধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টার’ এবং আরও কিছু ভবন রাশিয়ার পতাকার রঙে আলোকিত করা হয়েছিল। সংহতির এই উদ্যোগ- যা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এবং আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন- সকল প্রকার সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের স্পষ্ট বিরোধিতা নিশ্চিত করে। গত শুক্রবার সন্ধ্যায় মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে শত শত মানুষ কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন। গান শুরু হওয়ার কয়েক মিনিট আগে সশস্ত্র ব্যক্তিরা থিয়েটারে ঢুকে পড়েন। তারা নির্বিচার গুলি ছুড়তে শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ১৩৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। যদিও এর আগে এক পরিসংখ্যানে ১৪৩ জনের মৃত্যুর খবর বলা হয়েছিল। এ ঘটনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘বর্বর সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। মর্মান্তিক এ হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল রোববার রাশিয়ায় জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি। এদিকে এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। কয়েক দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কিউবাসহ বিশ্বনেতারা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com