• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

কিয়ারা হচ্ছেন রণবীরের নায়িকা ‘ডন’ সিনেমায়

প্রতিনিধি: / ২৯৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: শাহরুখ খানকে সরিয়ে ডনের চেয়ার দখল করেছেন রণবীর সিং। ডন থ্রির ঘোষণার পর থেকেই দারুণ উচ্ছ¡সিত রণবীরের ভক্তরা। তবে কৌথূহল তুঙ্গে ছিল ডনের নায়িকা নিয়ে। ডন ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে ডন থ্রিতে যেমনটা নেই শাহরুখ, তেমনি নেই প্রিয়াঙ্কাও। তবে প্রিয়াঙ্কার জায়গায় কে আসছে, তা নিয়েই ছিল তুমুল আলোচনা। অবশেষে সব জল্পনাকল্পনা দূর করে ডনের পর্দায় হাজির হচ্ছেন কিয়ারা আদভানি। বেশ জল্পনাকল্পনা ও আলোচনার পর ডনের নির্মাতারা জানালেন, কিয়ারাকেই দেখা যাবে রণবীর সিংয়ের বিপরীতে। এই সংবাদটি কিয়ারা নিজেও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সঙ্গে জানিয়েছেন, ‘আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং এই অবিশ্বাস্য দলের সাথে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত! আমরা একসাথে এই দুর্দান্ত যাত্রা শুরু করতে যাচ্ছি, সঙ্গে আপনাদের ভালোবাসা এবং সমর্থন চাই।’ এদিকে ডন ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়ায় দারুণ খুশি কিয়ারার অনুরাগীরা। একের পর এক মন্তব্য করে জানাচ্ছেন শুভেচ্ছা। কেউ বলছেন, ডনের জন্য কিয়ারাই সেরা পছন্দ। কারো মতে, এই চরিত্রটি হবে কিয়ারার ক্যারিয়ারের আইকনিক একটি চরিত্র। কিয়ারাকে ডন ইউনিভার্সে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করে এক্সে (টুইটার) পরিচালক ফারহান আখতারও একটি পোস্ট করেছেন। একটি স্বাগত টিজার পোস্ট করে ডন ফ্র্যাঞ্চাইজিতে কিয়ারাকে স্বাগত জানান এই নির্মাতা। ২০০৬ সালে মুক্তি পায় ফারহান আখতার পরিচালিত ‘ডন’, যেখানে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, বোমান ইরানিকে দেখা গিয়েছিল। এটি সেরা এশিয়ান ফিল্মের খেতাব পায় সেই বছর। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন অভিনীত ডনের রিমেক ছিল এটি। এরপর ২০১১ সালে আসে ‘ডন ২’। সেটাও বক্স অফিসে হিট করে। এবার ‘ডন ৩’ কেমন ফলাফল করে রণবীর-কিয়ারাকে নিয়ে, সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com