• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ক্যামেরন ডিয়াজ দ্বিতীয় সন্তানের মা হলেন

প্রতিনিধি: / ২৮৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বিনোদন: দ্বিতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। গত শুক্রবার ক্যামেরন ও তাঁর স্বামী বেনজি ম্যাডেন এক ইনস্টাগ্রাম পোস্টে দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার ঘোষণা দেন। ইনস্টাগ্রাম পোস্টে এই তারকা দম্পতি লেখেন, ‘আমরা আমাদের ছেলে কার্ডিনাল ম্যাডেনের জন্ম ঘোষণা করতে পেরে ধন্য। সে অসাধারণ এবং তাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। সন্তানের নিরাপত্তা এবং গোপনীয়তার জন্য আমরা কোনো ছবি পোস্ট করছি না। তবে সে সত্যিই সুন্দর।’ তবে সন্তানের জন্মের তারিখ উল্লেখ করেননি এই দম্পতি। ২০১৯ সালে প্রথম মা হন অভিনেত্রী। কন্যাসন্তানের পর এবার পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। বিস্তৃত কর্মজীবনজুড়ে অনেক হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন ক্যামেরন। অভিনয়ের জন্য চারটি গোল্ডেন গেøাবের মনোনয়নও রয়েছে অভিনেত্রী। ১৯৯৯ সালে মেরি, ২০০০ সালে বিয়িং জন মালকোভিচ, ২০০২ সালে ভ্যানিলা স্কাই এবং ২০০৩ সালে গ্যাংস অব নিউ ইয়র্কের জন্য গোল্ডেন গেøাবের মনোনয়ন পান ক্যামেরন ডায়াজ। ‘দ্য মাস্ক’, ‘মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং’, ‘দেয়ারস সামথিং অ্যাবাউট ম্যারি’, ‘চার্লিস অ্যাঞ্জেলেস’, ‘ভ্যানিলা স্কাই’, ‘গ্যাংস অব নিউ ইয়র্ক’-এর মতো উল্লেখযোগ্য সিনেমা রয়েছে অভিনেত্রীর ঝুঁলিতে। ২০১৮ সালে এসে হঠাৎই হলিউডকে বিদায় জানান অভিনেত্রী। তবে স¤প্রতি ফেরার ঘোষণা দিয়েছেন। নিজের আসন্ন চলচ্চিত্রের শুটিংও করছেন অভিনেত্রী। অবসর ভেঙে অবশেষে জেমি ফক্সের সঙ্গে ‘ব্যাক ইন অ্যাকশন’-এ জুটি বেঁধেছেন অভিনেত্রী। জেমি ফক্স দীর্ঘদিন ধরেই ক্যামেরনকে সিনেমাটি করার জন্য অনুরোধ করে আসছিলেন। শেষ পর্যন্ত ক্যামেরন নিজের প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com