• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

চঞ্চল চৌধুরীর আবেগঘন স্ট্যাটাস ফেসবুকে

প্রতিনিধি: / ৩৪৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ভীষণ বাবা-মাভক্ত। তিনি প্রায়ই তার বাবা-মাকে নিয়ে বিভিন্ন ধরনের স্মৃতি, হৃদয় ছুঁয়ে যাওয়া কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এসব লেখা তার অনুরাগীদেরও মন ছুঁয়ে যায়। বছরখানেক হলো বাবাকে হারিয়েছেন এই অভিনেতা। বিভিন্ন সময় বাবার স্মৃতি আঁকড়ে ধরে আবেগঘন পোস্ট করেন এই অভিনেতা। গত শুক্রবার ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, “‘হাওয়া’সিনেমার জন্য আমার শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা এবার বাবার হাতে তুলে দিতে পারিনি। অনেক বেদনা ছিল মনে। আমার যেকোনো অর্জনে বাবা-মায়ের প্রশান্তি আর হাসিমুখ দেখলে, সেটাই হতো আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’ অভিনেতা লিখেছেন, ‘পত্রিকায় আমার ইন্টারভিউগুলো কেটে, বাবা বাড়ির দেয়ালে টানিয়ে রাখতেন। বাবা চলে যাওয়ার এক বছর পরও বাড়ির দেয়ালের সেই পেপার কাটিংগুলো আর বাবার হাতের কোমল স্পর্শ দেয়ালজুড়ে লেগে আছে। ২০১৬ সালে আয়নাবাজির জন্য পাওয়া শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের সেই পত্রিকার কাটিংগুলোর কোনো কোনো পাশ দেয়াল থেকে খুলে পড়ছে। বাবার হাতে কালো রঙের ছোট ছোট টেপ কেটে লাগানো ভালোবাসা। আলতো করে চাপ দিয়ে খুলে যাওয়া টেপগুলো লাগানোর চেষ্টা করলাম। মনে হলো, বাবার হাতের স্পর্শ পাচ্ছি।’ বুকের ভেতরটায় কেমন যেন হাহাকার করে উঠল।’ তিনি আরো লিখেছেন, ‘এখন বাড়িতে গেলে, ঘরময় শুধু বাবার হাতের স্পর্শ খুঁজে বেড়াই। এবার অন্তত মায়ের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা তুলে দিতে পারলাম। পুরস্কারটা হাতে নিয়ে মায়েরও সেই একই কথা। তোমার বাবা এগুলো দেখলে খুব খুশি হতো বাবা। সাথে সাথে চোখ ভরা আনন্দের অশ্রু। আনন্দের এই মুহূর্তটুকু বেশ কিছুদিন পর শেয়ার করলাম সবার সাথে। সন্তানের সব পুরস্কার তো মা-বাবাদের জন্যই।’ গত বছরের ১৪ নভেম্বর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’-এ ‘হাওয়া’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেছেন চঞ্চল চৌধুরী। দীর্ঘ সময় পর মায়ের হাতে তুলে দেওয়ার সেই পুরস্কারের আনন্দ শেয়ার করেছেন অভিনেতা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com