• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

জবা ফুলের চায়ের গুণাগুণ

প্রতিনিধি: / ৮২৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

লাইফস্টাইল: সবসময়ই চা পাতা থেকে বানানো চা আমরা খাই, এবার ভিন্ন কিছু হয়ে যাক। চলুন জেনে নিই জবা ফুলের চা এর কিছু গুণাগুন।
রক্তচাপ নিয়ন্ত্রণ
২০০৮ সালের দ্যা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, জবা ফুলের চা উচ্চ রক্তচাপ অনকেটাই নিয়ন্ত্রন করে। তবে এরকম ফলাফল পাওয়ার জন্য প্রতিদিন তিন কাপ করে কয়েক সপ্তাহ ধরে নিয়মিত পান করে যেতে হবে। অনেকে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে জাবা ফুলের চা পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
লিভারের সুস্বাস্থ্য
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ জবা ফুলের চা লিভারের সুস্থতা বজার রাখে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে। ২০১৪ সালে ফুড অ্যান্ড ফাংশন জার্নালের এক স্টাডিতে দেখা যায়, ১৯জন লিভার স্টেটোসিসে আক্রান্ত রোগীকে ১২ সপ্তাহের জন্য জবা ফুলের নির্যাস দেওয়া হয়েছিলো। এতে তাদের অবস্থার বেশ উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল।
ওজন কমাতে
জবা ফুলের চা ওজন কমাতেও সাহায্য করে। এক গবেষণায় দেখা গেছে, ১৮-৬৫ বছর বয়সীরা ১২ সপ্তাহের বেশি সময় ধরে জবার নির্যাস পান করেছিল এবং তাদের ওজন, বিএমআই, শরীরের চর্বি অনেকাংশেই কমে গিয়েছিল। আবার এটি রক্তের শর্করা, কোলেস্টেরল, রক্তচাপ ইত্যাদি নিয়ন্ত্রণেও বিশেষ ভ‚মিকা রাখে।
হজম
আইওএসআর জার্নাল অব বায়োটেকনলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রির প্রতিবেদন অনুযায়ী জবা ফুলের চা হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক। কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পেতেও এটি সাহায্য করে।
বিষণ্ণতা দূর করে
জবা ফুলের চায়ে রয়েছে ভিটামিন ও খনিজ উপাদান, এর পাশাপাশি থাকতে পারে ফ্ল্যাভোনয়েড। ইন্ডিয়ান জার্নাল অফ ফার্মাকোলজির গবেষণা অনুযায়ী, জবা ফুলের চা স্নায়ুতন্ত্রকে শান্ত করে, যা উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে সহায্য করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com