• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

জাহারা মিতুর দ্বিতীয় কাব্যগ্রন্থ বইমেলায়

প্রতিনিধি: / ৩৬৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের নায়িকা জাহারা মিতু। তিনি একাধারে মডেল ও উপস্থাপক। এর পাশাপাশি গত বছর বইমেলায় আত্মপ্রকাশ করেছেন লেখক হিসেবে। এরই ধারাবাহিকতায় এবারের বইমেলায় আসছে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তুই আমার না পাওয়া ভালোবাসা’। কাব্যগ্রন্থটি আজ সোমবার থেকে মেলায় পাওয়া যাবে। বইটি দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশ হচ্ছে বই প্রকাশের বিষয়টি জানিয়ে ফেসবুকে মিতু লিখেছেন,অবশেষে উন্মোচন হতে যাচ্ছে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘তুই আমার না পাওয়া ভালোবাসা’। এবারের বইমেলার সার্বিক অবস্থা দেখে অনেকটা দোটানায় ছিলাম বই প্রকাশ করব কিনা। অসুস্থ সামাজিকতা আমাকে কখনোই টানে না। তবে সব দোলাচল শেষে একজন সাধারণ লেখক সত্তার সাধারণ কিছু সময় এবং অনুভ‚তির বহিঃপ্রকাশ ঘটাতে বইটির আত্মপ্রকাশ জরুরি ছিল। তিনি আরও লিখেছেন, আজ সোমবার থেকে বইটি পাওয়া যাবে আমাদের প্রিয় দেশ প্রকাশনীর ৪৭৮, ৪৭৯, ৪৮০ নং স্টলে। আশা করছি দেখা হবে শিগগির এবারের বইমেলাতে। নিজের বই প্রকাশের অনুভ‚তি জানাতে গিয়ে সংবাদ মাধ্যমকে জাহারা মিতু বললেন, আসলে এ এক অন্যরকম অনুভ‚তি। পাঠকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব আমি এখন। কবিতা আমার জন্য আমার জীবনের প্রতিটি মুহূর্তকে ঘিরে। জীবনে আসা ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অনুভ‚তিই হলো কবিতার বিষয়বস্তু। যে কবির তৃতীয় চক্ষু যতোটা শক্তিধর, সে তার পাঠকের অনুভ‚তি ততোটাই ভালোভাবে বুঝতে পারে। কাউকে ভালোবাসা প্রকাশ করতে একটি কবিতা পাঠিয়ে দেখুন, ভালোবাসার প্রকাশটাই ভিন্ন হবে।’‘ছোটবেলা থেকেই লেখালেখি করি বলে’ সংবাদ মাধ্যমকে জাহারা মিতু বলেন, ‘সারাজীবন কেটেছে বই পড়ে অথবা লেখালেখি করে। ভাবতাম লেখাই একমাত্র ডকুমেন্ট যার মাধ্যমে মানুষ বেঁচে থাকে অন্তত যতদিন পৃথিবীতে তার মৃত্যুর পর শেষ বইটিও অক্ষত থাকে ততদিন পর্যন্ত। জানি না কিভাবে নায়িকা হয়ে গিয়েছি। মিডিয়ায় হুট করেই আসা, হুট করেই জীবনের সবচেয়ে বড় বাঁক। তবে লেখক হওয়ার ইচ্ছে আজীবনের। সেই স্বপ্ন থেকেই একটু একটু এগিয়ে যাওয়া। ভালো লাগে যখন নিজের স্বপ্ন পূরণ হতে দেখি।’ ২০১৯ সালের অক্টোবর মাসে শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হয় মিতুর। তারপর কলকাতার অভিনেতা দেবের সঙ্গে জুটি বেঁধে শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘কমান্ডো’ সিনেমায় অভিনয় করছেন তিনি। তবে নায়িকা হিসেবে পর্দায় অভিষেক হয়েছে খ্যাতিমান নির্মাতা কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমার মাধ্যমে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com