• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

জয়া-রুবেলের ‘পেয়ারার সুবাস’ অস্ট্রেলিয়ায়

প্রতিনিধি: / ৩৬৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: সিনেমার প্রিমিয়ারে গিয়ে মারা গেছেন দেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। রুবেলের মৃত্যুর দুইদিন পরেই গত শুক্রবার পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘পেয়ারার সুবাস’। দেশজুড়ে ২৭টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ছবিটি। এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। আগামী শুক্রবার ফেব্রæয়ারি থেকে জয়া আহমেদ, আহমেদ রুবেল, তারিক আনাম খান অভিনীত এ ছবিটি চলবে দেশটিতে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী শুক্রবার ফেব্রুয়ারি হয়টস-এর ব্যাঙ্কসটাউন হলে এবং আগামী রোববার ক্যাম্পবেলটাউন-এর ডুমারেস্ক স্ট্রিট সিনেমাতে দেখানো হবে ছবিটি। ছবির অস্ট্রেলিয়ার সময়সূচি বঙ্গজ ফিল্মস’র ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর। পরে সিনেমাটি গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। উৎসবে পুরস্কার না পেলেও ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল সেখানে। ‘পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরও অভিনয়ে করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com