• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ঝুলন্ত মরদেহ উদ্ধার অভিনেত্রীর

প্রতিনিধি: / ৩৮১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: কিছুদিন পরপরই বলিউড অভিনেত্রীদের মৃত্যুর খবর আসে। সেগুলো আসলে হত্যা না আত্মহত্যা, তা নিয়ে থাকে নানা প্রশ্ন। এবার সেই তালিকায় যুক্ত হলো সংগীতশিল্পী ও অভিনেত্রী মল্লিকা রাজপুতের নাম। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সুলতানপুরে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে গায়িকা মল্লিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিনি আত্মহত্যা করেছেন। আর খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তার মৃত্যুতে শোকাহত ভক্ত-শুভাকাক্সক্ষীরা। তবে তার রহস্যময় মৃত্যুতে হতবাকও হয়েছেন অনেকে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মল্লিকার মায়ের ভাষ্য, মল্লিকা সংগীতশিল্পী হলেও পাশাপাশি একজন ইউটিউবারও ছিলেন। তিনি মুম্বাইতেই থাকতেন। চার-পাঁচ বছর আগে প্রদীপ শিন্দে জনার্দনকে বিয়ে করে সংসার শুরু করেছিলেন। তবে কেউ কেউ মল্লিকার মৃত্যুতে দাম্পত্য কলহের কথা বলছেন। আর গতরাতে নিজ পরিবারের সঙ্গেই তর্কবিতর্ক হয়েছিল মল্লিকার। সমস্যাটি এতটাই জটিল হয়েছিল যে, সমাধানের জন্য পুলিশ আসে। কিন্তু এরপরই আত্মহত্যা করলেন গায়িকা? পুলিশ পারিবারিক বিষয়েও তদন্ত করছে। একই সঙ্গে জানিয়েছে, মদ্যপ অবস্থায় ছিলেন মল্লিকা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই বলা যাবে কীভাবে মৃত্যু হয়েছে এ গায়িকার। প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গেও কাজ করেছেন সংগীতশিল্পী মল্লিকা। কণ্ঠ দিয়ে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তার মিউজিক অ্যালবাম ‘ইয়ারা তুঝে…’ ব্যাপক জনপ্রিয় ছিল। এ ছাড়া তিনি অনেক ওয়েব সিরিজ, ধারাবাহিক ও অ্যালবামেও কাজ করেছেন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com