• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

টেলর সুইফট গ্র্যামিতে ইতিহাস গড়লেন

প্রতিনিধি: / ৪২১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ‘পপ পাওয়ার হাউজ’ হিসেবে খ্যাত টেলর সুইফট তাঁর আলোচিত অ্যালবাম মিডনাইটসের জন্য চতুর্থ ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতে গ্র্যামিতে ইতিহাস তৈরি করেছেন। যে কোনো শিল্পীর সবচেয়ে বেশিবার জেতা পুরস্কার হিসেবে এই রেকর্ড এখন টেলর সুইফটের দখলে। গায়িকা ছাড়িয়ে গেলেন গ্র্যামির ইতিহাসে রেকর্ড ধরে রাখা মিউজিক আইকন ফ্র্যাঙ্ক সিনাত্রা, পল সাইমন এবং স্টিভি ওয়ান্ডারকে যারা তিনবার বছরসেরা অ্যালবাম জিতেছেন। লানা ডেল রে, অলিভিয়া রদ্রিগো, জন ব্যাটিস্ট এবং শীর্ষ মনোনীত এসজেডএ’র মতো শিল্পীদের হারিয়ে সেরা পুরস্কারটি ঘরে তুলেছেন সুইফট। মঞ্চে পুরস্কার গ্রহণ করার সময় সবাইকে ধন্যবাদ জানান সুইফট। জানান, এটি তাঁর সেরা অর্জন। বছরসেরা অ্যালবামের লড়াইয়ে মনোনীত সবার প্রশংসাও করেন সুইফট। গায়িকা বলেন, পুরস্কার একটি স্বীকৃতি যা কাজের প্রতি সম্মান বয়ে আনে। তিনি এভাবে নিজের কাজ চালিয়ে যেতে চান ভক্তদের জন্য। গ্র্যামির ইতিহাসে সুইফট প্রথম গায়িকা হিসাবে চারবার বছরের সেরা অ্যালবামের পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন। সুইফট এর আগে ২০১০ সালে তাঁর ‘ফিয়ারলেস’ অ্যালবামের জন্য, ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে সর্বকনিষ্ঠ গায়িকা হিসেবে তাঁর ‘১৯৮৯’ অ্যালবামের জন্য এবং ২০২১ সালে ‘ফোকলর’ অ্যালবামের জন্য গ্র্যামির বছরসেরা অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন। এ বছর ‘রেকর্ড অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন মাইলি সাইরাস তাঁর ‘ফ্লাওয়ার’ অ্যালবামের জন্য। সেরা একক পারফরম্যান্সের পুরস্কারও (ফ্লাওয়ার) ঘরে তুলেছেন গায়িকা। বছরের সেরা গান নির্বাচিত হয়েছে বিলি আইলিশের ‘হুয়াট ওয়াজ আই মেড ফর’ বার্বি সিনেমা থেকে। এছাড়াও অন্যান্য ক্যাটাগরীতে বছরের সেরা পারফরমারদের দেওয়া হয়েছে গ্র্যামির পুরস্কার। মোট ৯৪টি বিভাগে বছর সেরা পুরস্কার জিতেছেন তারা। ট্রেভর নোহ’র সঞ্চালনায় এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম্যান্স করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপা, লুক কম্বস এবং বার্না বয়ের মতো তারকারা।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com