• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ঢাকার তিন তারকা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেন

প্রতিনিধি: / ৩২৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিনোদন: বেশ কয়েক বছর ধরে বলিউডের পাশাপাশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস’ আয়োজন করছে টালিউডও। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার কলকাতার আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’র আসর। এ বছর ঢাকার পাঁচজন অভিনয় ও সংগীতে মনোনয়ন পাওয়ার রেকর্ড করেন। এরমধ্যে তিনজনই পুরস্কার জিতেছেন। কৌশিক গাঙ্গলির ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে এবছর পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া আহসান। অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ ছবির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ এবং জসীম আহমেদ প্রযোজিত ইন্দ্রনীল রায়ের ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল। এছাড়াও এবারের ফিল্ম ফেয়ারে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘দশম অবতার’ সিনেমার জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণ। এবারের মনোনয় তালিকায় ছিলেন বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম শাকিব। কলকাতার ‘চিনি ২’ সিনেমার ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য সেরা গায়কের তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের এই তরুণ গায়ক।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com