• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

তটিনী ফুল তোলার চাকরি নিলেন

প্রতিনিধি: / ৩৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বিনোদন: সময়ের অন্যতম প্রিয়মুখ তানজিম সায়রা তটিনী। যিনি ক’দিন আগে আলোচনায় আসেন কারওয়ান বাজারে মাছ কাটার দৃশ্যে অভিনয় করে। এবার এই তরুণ অভিনেত্রীকে দেখা যাবে ঢাকার অদূরে গোলাপ গ্রামে, যেখানে তিনি যুদ্ধ করছেন ফুল শ্রমিকের জীবন ও প্রেমিকার চরিত্রে। সিএমভি’র ব্যানারে ‘গোলাপ গ্রাম’ নামের বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে তটিনীর বিপরীতে আছেন ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, লামিয়া ল্যাম, পাপিয়া, পিয়াল, শর্মী প্রমুখ। নির্মাতা জানান, এই নাটকের মাধ্যমে মূলত গোলাপ গ্রামের ফুল তোলা শ্রমিকদের জীবন যুদ্ধের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। যেখানে ফুল তোলা শ্রমিকের চরিত্রে তটিনী আর ফুর বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন রোহান। গোলাপের এই দুই শ্রমিকের মধ্যে গড়ে ওঠে প্রেম। যদিও মহাজন কুতুব মিয়া তাদের গোলাপ জীবনে ধরা দেয় কাঁটা হয়ে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনের বিশেষ নাটক হিসেবে ‘গোলাপ গ্রাম’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com