• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫৫
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

তালার সমকাল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

তালার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের ৪০ বছর পূর্তিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শামসুন নাহারের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও প্রভোস্ট বিজয়’৭১ হল প্রফেসর ড. স.ম. আলী রেজা।

 

শিক্ষক পলাশ কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের গুয়াংজু সান বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ডেভেলপমেন্ট ডাইরেক্টর (সহযোগী অধ্যাপক) সান ইয়েট জি এম আমিনুল ইসলাম,সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস এবং অধ্যাপক মোশারাফ হোসেন।

 

স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের দাতা সদস্য এবং উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এর আগে সোমবার তিনদিনব্যাপী উক্ত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।

 

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহা, অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com