• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

তালায় অতর্কিত হামলায় দুই সাংবাদিক আহত!

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২০৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
আহত সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমান

সাতক্ষীরার তালায় দুই সাংবাদিকের উপর অতির্কিত হামলা করে আহত করেছে রমজান সরদার (৩৬)। সে ঢ্যামশাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। আহত সাংবাদিকরা হলেন, জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আক্তারুল ইসলাম ও স্থানীয় পত্রিকার সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি মোঃ আতাউর রহমান। এ ঘটনায় আহত দুই সাংবাদিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ইসলামকাটি ইউনিয়ন পরিষদে জমিজমা সংক্রান্ত বিরোধ সংক্রান্ত সালিশের ধার্য দিন ছিলো। এ মামলায় বাদীপক্ষের ডাকে ওই সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়। এসময় সালিশ শুরু হওয়ার পূর্বেই ওতপেতে থাকা রমজান সরদার (৩৬) কাছে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে।

 

এঘটনায় সাংবাদিক আক্তারের মাথায় গুরুতর জখম হয় এবং সাংবাদিক আতাউর কে কিলঘুসি মেরে আহত করে। পরে স্থানীয়রা আহত দুই সাংবাদিককে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।

 

সাংবাদিক আক্তারুল ইসলাম বলেন, ইসলামাকাটি ইউনিয়ন পরিষদে আমার এক আত্বীয়র জমিজমা নিয়ে বিরোধ মিমাংশার কথা ছিল। আমি ও আতাউর বিরোধ মিমাংশার জন্য পরিষদে হাজির হওয়ার সাথে সাথে কোনো কিছু বুঝে উঠার আগেই পিছন দিক থেকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আমার মাথা
ফেঁটে গুরুতর জখম হয়। এসময় সাংবাদিক আতাউর রহমানকেও তারা পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আমদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তী করেন।

 

এবিষয়ে রমজান বলেন, সাংবাদিকদের এই শালিসে না থাকার জন্য বলেছিলাম। তারা আসলো কেন।

 

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com