• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১৮
সর্বশেষ :
সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!!

তালায় দুই লাখ টাকার আট দলীয় মেগা ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
মেগা ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় সাংবাদিক ফোরামের উদ্দ্যোগে ও চরগ্রাম আদর্শ যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় চরগ্রামে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার দুপুর ২টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “দুই লাখ টাকার আট দলীয় মেগা ফুটবল টুর্নামেন্ট ২০২৪” ফাইনাল অনুষ্ঠিত হয়।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই। আগামীর তরুণ ও যুবসমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি মনোযোগী হবে, এটাই আমাদের প্রত্যাশা।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

আয়োজনের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও তালা প্রেসক্লাবের সভাপতি মাস্টার এম এ হাকিম। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করে চরগ্রাম আদর্শ যুব সংঘ।

সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টারের দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলায় ভাদড়া বাউখোলা স্পোর্টিং ২ ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টারের দলকে ১পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে।

 

ফাইনাল খেলায় অংশ নেয় সাতক্ষীরা ভাদড়া বাউখোলা স্পোর্টিং ক্লাব এবং ডুমুরিয়া ডায়াগনস্টিক সেন্টার। উত্তেজনাপূর্ণ এই খেলাটি দর্শকদের মুগ্ধ করে। মাঠভর্তি দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

এই টুর্নামেন্টটি তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি একটি সুন্দর, শক্তিশালী সমাজ নির্মাণে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com