• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

তাসনিয়া কলকাতায় এসে অবাক উপহার পেলেন

প্রতিনিধি: / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বিনোদন: গেল শুক্রবার তাসনিয়া ফারিণের হাতে উঠেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কলকাতায় অন্যান্য বিজয়ীর সঙ্গে তাঁর হাতেও তুলে দেওয়া হয় এটি। অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার পেয়ে দারুণ উচ্ছ¡সিত তাসনিয়া ফারিণ। বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন তাঁর ভালো লাগার কথা। পুরস্কার নিতে কলকাতায় গেলেও এখনো সেখানেই রয়েছেন এই অভিনেত্রী। সেখান থেকে গতকাল মঙ্গলবার দুপুরে একটা ভিডিও পোস্ট করেছেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে। এক মিনিট এক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন উবারচালকের সঙ্গে কথা বলছেন ফারিণ। জানতে চাইছেন তাঁর মেয়ের নাম কী? উবারচালক জানাচ্ছেন ‘তাসনিয়া ফারিণ’। তাঁদের আলাপে জানা যায়, উবারচালকের ক্লাস থ্রিতে পড়ুয়া মেয়েটির বয়স সাড়ে আট বছর। শুরুতে তার নাম রাখা হয় রাফিয়া সুলতানা। বাবার নাম রাকিবের সঙ্গে মিল রেখেই এই নাম রাখা হয়। এই নামেই বড় হতে থাকে মেয়ে। কিন্তু পরে তাসনিয়া ফারিণের ভক্ত হয়ে যান বাবা রাকিব। তাঁর অভিনীত সব নাটক দেখেন নিয়মিত। জানায়, এ কারণে মেয়েটির নাম বদলে তাসনিয়া ফারিণ রাখেন তিনি। কথা প্রসঙ্গে উবারচালক রাকিব জানান, অপূর্বর সঙ্গে ফারিণের অভিনয় সবচেয়ে ভালো লাগে তাঁর। ফিল্মফেয়ার পুরস্কারের পরে ভক্তের কাছ থেকে এমন পুরস্কার পেয়ে আপ্লæত ফারিণ। ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘থ্যাংক ইউ ফর অলওয়েস লাভিং মি!’ ভিডিওর সূত্র ধরে কালের কণ্ঠ’র কথা হয় ফারিণের সঙ্গে। তিনি বলেন, ‘আমি কলকাতায় এসে যে হোটেলে উঠেছি সেখান থেকে বাইরে যাওয়ার সময় তাকে পাই। ওনার গাড়িতে করেই সারা দিন ঘুরছি। ওনার মেয়ের নাম বদলের ঘটনা শুনে ভালো লাগছে। এসব ঘটনা ভালো কাজের আগ্রহ বাড়িয়ে দেয়।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com