• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

তাসনিয়া ফারিণ তুরস্কে পাড়ি জমালেন

প্রতিনিধি: / ৩২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কয়েক দিন আগে ভারত থেকে পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য তাঁর এ অনন্য অর্জন। ২৯ মার্চ সেটি গ্রহণ করতে আগেই কলকাতায় গিয়েছিলেন ফারিণ। সেখানে বেশ কিছু কাজ সেরে সেখানে থেকে পাড়ি জমান তুরস্কে। দিন কয়েক আগে কলকাতা থেকে সংবাদমাধ্যমের কাছে এই অভিনেত্রী বলেন, ‘আমি আর আমার স্বামী একসঙ্গে এবার তুরস্কে ঈদ পালন করব। এ কারণেই ওখানে যাওয়া। একেবারে ঈদ করে তারপর দেশে ফিরব।’ তবে এরই মধ্যে তুরস্কে পৌঁছেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও প্রকাশ করছেন সেখানকার। ঘুরছেন বেশ। তবে ঈদ শেষ করে কবে দেশে আসবেন সেটি জানাননি তিনি। এদিকে গেল বছর আগস্টে বিয়ের খবর প্রকাশ্যে আনেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত। তবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে। টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ শীর্ষক একটি নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন। অভিনয় ক্যারিয়ারে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন। সা¤প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে। পেয়েছেন পুরস্কারও।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com