• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

তাসরিফ খান ফোন চুরির ঘটনায় মুখ খুললেন

প্রতিনিধি: / ৪৩৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আমন্ত্রণে গত শনিবার জেলার চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে একটি জনসভায় গিয়েছিলেন সংগীতশিল্পী তাশরীফ খান। অনুষ্ঠানে গিয়ে নিজের আইফোন হারিয়ে ফেলেন এ গায়ক। তরুণ এ গায়ক অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় বেশ ভিড় ছিল। তখন তার পকেট থেকে কেউ একজন মোবাইল ফোনটি কৌশলে নিয়ে নেয়। এ নিয়ে অবশ্য পরে ক্ষোভ প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। এদিকে ফোন হারানোর ঘটনায় চুপ থাকলেও দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের এবার বিষয়টি নিয়ে কথা বললেন গায়ক তাশরীফ। ফোনটি হারানোয় তার যে বিশাল ক্ষতি হয়েছ, সেটি জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তাশরীফ লেখেন, ‘যে আমার পকেট থেকে ফোনটা নিয়ে গেল সে জানেও না আমার কত বড় ক্ষতি করল! আমার কোনো ব্যাকআপ দেয়া ছিল না। আমার অনেক নতুন গানের সুর রেকর্ডেড ছিল ওই ফোনটায়।’ তিনি আরও লিখেছেন, ‘অনেক নতুন গানের লিরিক ছিল। অন্তত ১০টা ভিডিও কনটেন্ট রেডি হচ্ছিল সামনে আপলোডের জন্য। আমার সব ট্যুরের ছবিগুলো ছিল। সব গুরুত্বপূর্ণ নম্বর ছিল। সবকিছু গেল! এই ক্ষতি আসলে টাকার অঙ্কে হিসাব করে মেলানো যাবে না। যাই হোক আল্লাহ তার হেদায়াত করুক।’ এর আগে ফোন হারানোর দিন অনুষ্ঠানের মঞ্চে ব্যারিস্টার সুমন বলেন, এটা কেমন হলো? তাসরিফ খান ঢাকা থেকে এসেছে আমাদের মাঝে। আর তার পকেট থেকে কিনা আইফোনটি চুরি করে নেয়া হলো। গাড়ি থেকে নামতেই ভিড়ের মধ্যে পকেট থেকে তার ফোনটি বের করে নেয়া হয়েছে। এটা খুবই খারাপ কাজ হয়েছে। তাশরীফ একজন কণ্ঠশিল্পী হলেও বিগত বন্যায় সিলেট অঞ্চলে সেচ্ছ¡াসেবী হিসেবে কাজ করে আলোচনায় আসেন। ওই সময় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বন্যার্তদের জন্য কোটি কোটি টাকা অনুদান তোলেন। স¤প্রতি ব্যারিস্টার সাইয়েদুল ইসলাম সুমন সংসদ সদস্য নির্বাচিত হলে তারই আমন্ত্রণে চুনারুঘাটের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে গিয়েই এমন বিপদে পড়লেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com