• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২০
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫

প্রতিনিধি: / ৩০৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিদেশ : দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে একটি বাস গিরিখাদে পড়ে আগুন ধরে গেলে এর ৪৬ জন যাত্রীর মধ্যে ৪৫ জনই মারা গেছে বলে জানিয়েছে দেশটির পরিবহণ মন্ত্রণালয়। বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আট বছরের একটি শিশু মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। খবর এএফপির। দক্ষিণ আফ্রিকার পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাসটি প্রতিবেশী দেশ বতসোয়ানা থেকে দেশের উত্তরে মোরিয়া এলাকায় যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এর ফলে বাসটি সেতুর প্রাচীরে আঘাত করে নিচে গিরিখাদে পড়ে যায় এবং তাৎক্ষণিক আগুন ধরে যায়। উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মীরা জানান, বাসের কয়েকজন যাত্রীর মরদেহ এতটাই পুড়ে গেছে, সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। বাসটির লাইসেন্স প্লেট বতসোয়ানার ছিল, তবে এর যাত্রীরা কোন দেশের নাগরিক ছিল সে সম্পর্কে অনুসন্ধান চলছে। দক্ষিণ আফ্রিকার পরিবহণমন্ত্রী সিন্দিসিউই চিকুনগা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার বিষয়ে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন। বাসটি দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশের মামাতলাকালা এলাকায় দুটি পাহাড়ের সংযোগ সেতু থেকে নিচে পড়ে যায়। এলাকাটি রাজধানী জোহানেসবার্গ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com