• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দর্শক শাকিবের পরিণতি দেখে অজ্ঞান

প্রতিনিধি: / ৭১৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: ঈদে শাকিব খানের সিনেমা রাজকুমার সিনেমা মুক্তি পেয়েছে। এই সিনেমা দেখে অনেকেই কাঁদতে কাঁদতে হল থেকে বের হচ্ছেন। এই সিনেমা দেখে কান্নার বিষয়টি বেশ আলোচনায় এসেছে। তবে এবার দেখা গেল এক নতুন দৃশ্য। ছবিটি দেখে এক ভক্ত সিনেমা হলের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সিনেমায় শাকিব খানের একটি সংবেদনশীল দৃশ্য মেনে নিতে পারেননি ওই ভক্ত। ফলে জ্ঞান হারান। একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঐ ভিডিওতে দেখা যায় একজন দর্শক হলের মেঝেতে পড়ে আছেন। ভিডিওতে আরো দেখা যায় সিনেমা হলের পর্দা, সেই পর্দায় রাজকুমার ছবিটির শেষাংশ। ভিডিওতে বলতে শোনা যাচ্ছে সিনেমার শেষ এক ঘণ্টা শুধু ওই ব্যক্তি কেঁদেই গেছেন। শাকিব খানের পরিণতি তিনি মেনে নিতে পারেননি, তাই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছেন তিনি। ভিডিওতে আরো দেখা যায়, পানি এনে ওই ব্যক্তির চোখে মুখে ছেটানো হয়। পরে তার জ্ঞান ফিরে আসে এবং পুনরায় কাঁদতে শুরু করে। ইতোমধ্যেই আরশাদ আদানান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সুপার হিট হয়েছে। ১০০ ওপর হল নিয়ে দাপট দেখাচ্ছে রাজার মতোই। প্রযোজক সূত্রে জানা গেছে দেশের ১২৫টির মতো সিনেমা হলে চলছে ‘রাজকুমার’। জানা যায়, দেশের ২১২টি সিনেমা হলের মধ্যে এই সিনেমা রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়ে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com