• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দীঘি নতুন সিনেমার চরিত্র প্রসঙ্গে যা বললেন

প্রতিনিধি: / ৪২২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় আমি মৌ চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি ঠিকঠাক ধারণ করতে উপন্যাসটি পড়েছি, চরিত্রটি বোঝার চেষ্টা করেছি। আশা করি কাজটি দর্শকদের ভালো লাগবে।’-নিজের নতুন সিনেমা এবং চরিত্র প্রসঙ্গে কথাগুলো বলেন চিত্রনায়িকা দীঘি। আগামী ১৬ ফেব্রæয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে গত সোমবার প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। যা এরইমধ্যে বেশ নজর কেড়েছে দর্শকদের। জানা গেছে, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন আবদুস সামাদ খোকন। ইমদাদুল হক মিলন তার উপন্যাসটিতে যুক্তরাষ্ট্রে বড় হয়ে ওঠা প্রভাবশালী বাঙালি ছেলে নাবিল আর গ্রামের অতি সরল নিরীহ ও পরোপকারী পুরুষ শুভর মাঝখানে দাঁড় করিয়েছেন সুন্দরী মেয়ে মৌকে। এই গল্পটিই এবার সিনেপর্দায় দেখতে যাচ্ছেন দর্শকরা। সরকারি অনুদানের এই সিনেমাটিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন গাজী আবদুন নূর। এছাড়া আরো অভিনয় করেছেন বাপ্পা সান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। নির্মাতা জানান, ২০২১ সালে শুটিং শুরু হওয়া সিনেমাটি ২০২৩ সালে কলকাতার ‘পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হয়। তখন পরিপূর্ণ ছিল প্রেক্ষাগৃহ। এক কথায় অসাধারণ মনোগ্রাহী একটি চলচ্চিত্র শ্রাবণ জ্যোৎস্নায়! বিশেষ করে আপামর বাঙালি পরিবারের নির্ভেজাল পারিবারিক মনোরঞ্জনের সিনেমা হবে এটি! উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন দীঘি। তবে শিশুশিল্পীর তকমা পেছনে ফেলে ২০২১ সালে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষিক্ত হন তিনি। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘মুজিব:একটি জাতির রূপকার’ সিনেমাগুলোতে অভিনয় করেন দীঘি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com