• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দীঘি প্রেমের গুঞ্জনে মুখ খুললেন

প্রতিনিধি: / ৮১৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

বিনোদন: বেশ কিছুদিন ধরেই একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজ অঙ্গনে। একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও বর্তমানের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির প্রেম-গুঞ্জন। এ গুঞ্জন নিয়ে দীঘি-তৌহিদ দুজনেই সংবাদমাধ্যমে উক্তি বলেছেন একাধিকবার। অথচ আলোচনা তবু থামেনি। স¤প্রতি একটি সাক্ষাৎকারে আবারও দীঘির সামনে রাখা হয় সেই প্রশ্ন। তবে দীঘির স্পষ্ট উত্তর, তৌহিদের সঙ্গে প্রেম নয়! জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জনের নিয়ে দীঘি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা। এটা শুধু আমার উক্তি নয় এই বিষয়টা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’ শিশুশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন দীঘি। বর্তমানে সিনেমা এবং ওয়েব কন্টেন্ট নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী। তাই মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম প্রসঙ্গে দীঘি বলেন, আমার মনে হয় মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম-স্ক্রিনটাতেই শুধু পার্থক্য। এ ছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না। দুই ধারাতেই একই পরিশ্রম দিচ্ছি। গল্পও সে রকমই হচ্ছে। আর এটা বলা দরকার যে ওটিটির গল্প প্রচুর বেশি স্ট্রং হচ্ছে। দুই জায়গাতেই খুব ভালো পেশা হচ্ছে। ওটিটিতে সিনেমা মুক্তির প্রসঙ্গে টেনে অভিনেত্রী বলেন, একটা সময় হলে চলার পর ‘প্রিয়তমা’ থেকে সবগুলো ছবিই ওটিটিতে মুক্তি দেয়া হচ্ছে। তার মানে প্ল্যাটফর্ম ছাড়া কোনো পার্থক্য নেই। চলতি বছরে ভালোবাসা দিবসে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব কন্টেন্ট ‘গাইয়া’ দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এতে তার বিপরীতে ছিলেন খায়রুল বাশার। এছাড়াও গত বছর দীঘি আলোচিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ এ অভিনয় করে দর্শকের নজর কাড়েন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ বায়োপিকে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কিশোরী বেলার চরিত্রে অভিনয় করেছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com