• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দীপিকা অস্কারের পাতায়

প্রতিনিধি: / ৩২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিনোদন: অস্কারের সঙ্গে দীপিকা পাড়ুকোনের যোগসূত্র সময়ের সঙ্গে আরও নিবিড় হচ্ছে। গত বছর অস্কার মঞ্চে পুরস্কার প্রদান করতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস নিজেদের ইনস্টাগ্রাম পেজে দীপিকার একটি সিনেমার গানের দৃশ্য শেয়ার করেছেন। স্বাভাবিকভাবেই তা দেখে অভিনেত্রীর অনুরাগীদের মনে খুশির হাওয়া। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার ‘দিওয়ানি মস্তানি’ গানটি শেয়ার করে অস্কার কর্তৃপক্ষ লিখেছে, “বাজিরাও মাস্তানি’ সিনেমাতে ‘দিওয়ানি মাস্তানি’ গানে দীপিকা পাড়ুকোন নাচছেন।” সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমায় আরও ছিলেন রণবীর সিং ও প্রিয়াংকা চোপড়া। অজস্র অনুরাগীর মতোই বিষয়টি দীপিকার স্বামী রণবীরের দৃষ্টি এড়ায়নি। ভিডিওর নিচে পর্দার বাজিরাও লিখেছেন, ‘মুগ্ধ করেছে।’ গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। তিনিও মন্তব্যের ঘরে ভিডিওটি শেয়ার করার জন্য অস্কার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। অনুরাগীদের একাংশের মতে, ‘বাজিরাও মাস্তানি’ ভারতীয় সিনেমার সংগীতের ক্ষেত্রে মাইলফলক। অ্যাকাডেমি মোশন পিকচার আর্টস গানটিকে যোগ্য স্বীকৃতি দিয়েছে। গত বছর অস্কার মঞ্চে ভারতীয় ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ সেরা সংগীতের শিরোপা পায়। মঞ্চে এই গানের পারফরম্যান্স ঘোষণার দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। চলতি বছরের সেপ্টেম্বরে এই তারকার কোলজুড়ে আসবে নতুন অতিথি। কিছুদিন আগে খবরটি দীপিকা নিজেই নিশ্চিত করেন। সন্তান আগমনের খবরে তিনি ও তার স্বামী বেশ খুশি।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com