• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি আসছে

প্রতিনিধি: / ৩৫২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউডের জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন-রণবীর সিংয়ের ঘরে আসছে নতুন অতিথি। বৃহস্পতিবার সকালে এই খুশির খবর সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে জানিয়েছেন তারা। কিছুদিন ধরেই দীপিকার মা হওয়া নিয়ে গুঞ্জন চলছিল। এবার জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসলো। চলতি বছরের সেপ্টেম্বরেই তাদের প্রথম সন্তান জন্ম নেবে বলে জানিয়েছেন দীপিকা-রণবীর। দীপিকা পাড়ুকোন পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তায় ভরে যায় কমেন্ট বক্স। আয়ুষমান খুরানা, দর্শনা বণিকসহ একাধিক তারকা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। শ্রেয়া ঘোষাল লিখেন, ‘ও বাবা। দারুণ খুশির খবর। খুব খুশি তোমাদের জন্য।’ সদ্য বিবাহিতা রকুলপ্রীত সিং লেখেন, ‘দারুণ খুশির খবর।’ তাদের এক ভক্ত লেখেন, ‘আমি আনন্দে রীতিমত চিৎকার করছি। উফ কী যে আনন্দ হচ্ছে।’ আরেকজন লেখেন, ‘অবশেষে সেই দুর্দান্ত খবর। ভীষণ খুশি আপনাদের জন্য। ভালো থাকুন।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘আপনি জানি আপনি একজন দুর্দান্ত মা হবেন। খুব ভালো থাকুন আপনারা তিনজন।’ উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং ২০১৮ সালে বিয়ে করেন। তার আগে দীর্ঘ ছয় বছর তারা চুটিয়ে প্রেম করেছেন। পরে পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়। ২০২৩ সালে কফি উইথ করণ শোতে এসে তাদের বিয়ের ভিডিও প্রকাশ্যে আনেন। ২৯ ফেব্রæয়ারি দীপিকা নিজে ঘোষণা করার কিছুদিন আগেই রটে গিয়েছিল যে তিনি মা হতে চলেছেন। তখন সূত্রের তরফে দ্য উইক জানতে পারে যে দীপিকা বর্তমানে তার দ্বিতীয় ত্রৈমাসিকে আছেন এবং শিগগিরই সন্তান আসার বিষয়ে ঘোষণা করবেন। তার কয়েকদিন না যেতেই কাঙ্ক্ষিত সেই ঘোষণা আসলো। দীপিকা পাড়ুকোনকে শেষবার ফাইটার ছবিতে দেখা গিয়েছিল হৃতিক রোশনের সঙ্গে। এছাড়া আগামীতে তাকে সিঙ্ঘাম এগেইন ছবিতে দেখা যাবে। প্রভাসের সঙ্গে কল্কি ২৮৯৮ এডি ছবিতেও এই অভিনেত্রীকে দেখা যাবে। আর রণবীর সিংকে আগামীতে ডন-৩ ছবিতে দেখা যাবে। গুঞ্জন আছে শক্তিমান হয়েও নাকি তিনি ধরা দেবেন বড় পর্দায়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com