• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দুই সিটির ভোট সম্পন্ন

প্রতিনিধি: / ৪১১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

ময়মনসিংহ ও কুমিল্লা সিটিসহ বিভিন্ন স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচন শেষ হয়েছে বিচ্ছিন্ন সহিংস ঘটনার মধ্য দিয়ে। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে যারা ছিলেন, বিকেল ৪টার পরও তাদের ভোট নেওয়া হয়। পরে শুরু হয় গণনা। তিনি বলেন, প্রথম ছয় ঘণ্টায় ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ৪২ শতাংশ ও কুমিল্লা সিটি নির্বাচনে ৩৩ শতাংশ ভোট পড়েছে। এর আগে দুপুর একটার দিকে তিনি জানিয়েছিলেন প্রথম চার ঘণ্টায় (১২টা পর্যন্ত) ময়মনসিংহে ২৭ ও কুমিল্লায় ২৫ শতাংশ ভোট পড়েছে। দেশের ২৩১ টি স্থানীয় নির্বাচনে গুলির ঘটনাসহ কিছু সন্ত্রাসী কর্মকাÐ ঘটে। এসব ঘটনায় ৪৫ জনকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি। কুমিল্লা সিটি নির্বাচনেই সবচেয়ে সাংঘর্ষিক ঘটনা ঘটেছে। এখানে ‘ছাত্রলীগ নেতার’ গুলিতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। মেয়র প্রার্থী মুনিরুল হক সাক্কু তার এজেন্টদের বের করে দেওয়ারও অভিযোগ করেছেন। ময়মনসিংহ সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান (টজু), জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ রেজাউল হক প্রতিদ্ব›িদ্বতা করছেন। ১২৮টি ভোটকেন্দ্রে তিন লাখ ৩৬ হাজার ৪৯০ জন ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এদের মধ্যে এক লাখ ৬৩ হাজার ৮৭১ জন পুরুষ এবং এক লাখ ৭২ হাজার ৬১০ জন নারী। এছাড়াও তৃতীয় লিঙ্গের নয়জন ভোটার। অন্যদিকে কুমিল্লা সিটি নির্বাচনে চার স্বতন্ত্র প্রার্থী-তাহসীন বাহার, নূর-উর রহমান মাহমুদ তানিম, মোহাম্মত নিজাম উদ্দিন ও মো. মুনিরুল হক সাক্কু প্রতিদ্ব›িদ্বতা করছেন। এতে দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ১০৫টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এদের মধ্যে পুরুষ এক লাখ ১৮ হাজার ১৮২ জন, নারী এক লাখ ২৪ হাজার ২৭৪ জন ও হিজড়া দুজন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com