• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

‘দেয়ালের দেশ’ গানেও মুগ্ধ করল

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

বিনোদন: ঈদে যে কয়টি ছবি মুক্তির অপেক্ষায় তাঁর মধ্যে অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেয়ালের দেশ।’ শরীফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমাটির টিজার ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এবার এর প্রথম গান প্রকাশ হয়েছে। টিজারের মতো প্রথম গানেও মুগ্ধতা ছড়িয়েছে ‘দেয়ালের দেশ।’ গত ২৩ মার্চ প্রকাশ করা হয় এর টিজার। সেই ঝলকে যেমন মুগ্ধতা খুঁজে পেয়েছিল দর্শক; তার ধারাবাহিকতা বজায় থাকলো ছবির প্রথম গানে। যেটা উন্মুক্ত করা হয়েছে শনিবার বিকালে। গানটির শিরোনাম ‘বেঁচে যাওয়া ভালোবাসা’। রোহিত সাধু খাঁনের অপূর্ব কথামালায় গানের সুর-সংগীত সাজিয়েছেন ইমন চৌধুরী। গানটি গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। এর চিত্রে উঠে এসেছে ছবির মূল দুই চরিত্রের অভিনয়শিল্পী শরিফুল রাজ ও শবনম বুবলীর প্রেম রসায়ন। কখনও তারা পাবলিক বাসে, কখনও সড়কে, কখনও আবার নদীর ধারে প্রেমের গল্প রচনা করছেন। কিন্তু সেই প্রেম পর্বে বড় ধাক্কা হয়ে আসে বুবলীর অসুস্থতা ও মৃত্যু! এর পেছনে লুকিয়ে থাকা রহস্যই ‘দেয়ালের দেশ’র মূল বিষয়বস্তু। যা উন্মোচিত হবে পুরো সিনেমায়। এবারের ঈদ উপলক্ষে প্রায় এক ডজন ছবি মুক্তির মিছিলে রয়েছে। এর মধ্যে অধিকাংশ ছবির টিজার, গান এসেছে প্রকাশ্যে। তবে সমালোচকদের মতামত পর্যবেক্ষণ করলে আঁচ করা যায়, এগিয়ে আছে এই ‘দেয়ালের দেশ’ই। যদিও দর্শক চাহিদা কিংবা ভিউতে দাপট ধরে রেখেছেন শাকিব খান, তার ‘রাজকুমার’ সিনেমা দিয়ে। সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। মিশুক মনি পরিচালিত ছবিটিতে রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতাসহ অনেকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com