• সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২২
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

দ্রব্য উর্দ্ধগতি নিয়ে সাতক্ষীরায় ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা

বর্তমান প্রেক্ষাপটে দ্রব্য উর্দ্ধগতি নিয়ে সাতক্ষীরায় ব্যবসায়ী ও সরকারী-বেসরকারী স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরা আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুফা ফেরদৌস।

 

জেলা ক্যাবের সভাপতি ফেরদৌসী সুলতানা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান,সিভিল সার্জন ডাঃ মোঃ আঃ সালাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ,ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান,জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভীন আক্তার সহ আরো অনেকে।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম যে বেড়েছে এটা সকলের আলোচনাতেই উঠে এসেছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা আশাকরি ব্যবসায়ীরা মুনাফা করবেন, এটা ঠিক। কিন্তু সেটা যেন অবশ্যই যৌক্তিক পর্যায়ে থাকে। এজন্য তিনি নিজেদের নৈতিকতা উন্নয়নের ওপর জোড় দেন।

 

তাছাড়া ভোক্তাদেরও আরো সচেতন হওয়ার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাজারে কোন জিনিসের সংকট হলেই অনেকেই হুমড়ি খেয়ে পড়েন। এই প্রবণতা থেকে বেড়িয়ে আসতে হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com