• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভ

প্রতিনিধি: / ২৮৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

বিদেশ : গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গত শনিবার হাজার হাজার ইসরায়েলি নাগরিক প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছে। আয়োজকরা জানিয়েছে প্রায় এক লাখ মানুষ তেল আবিবের চৌরাস্তায় যাকে ‘গণতন্ত্র চত্বর’ হিসেবে নামকরণ করা হয়েছে সেখানে মিলিত হয়। বিচার বিভাগের পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনতা এখানে গত বছর থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। যুদ্ধের সপ্তম মাসে পদার্পনের দিনে বিক্ষোভকারীরা এ সময় ‘এখনি নির্বাচন দাও’ শ্লোগান দেয় ও নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে। খবর এএফপির। ইসরায়েলের অন্যান্য শহরগুলোতেও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। দেশটির বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ আলোচনার জন্য ওয়াশিংটন যাওয়ার আগে কাফার সাবা শহরের সমাবেশে যোগ দেন। সমাবেশে সরকারকে লক্ষ্য করে লাপিদ বলেন, ‘তারা কোনো শিক্ষা নেয় না, তারা বদলায়নি। আমরা যতক্ষণ না তাদের বাড়িতে পাঠাচ্ছি তারা এ দেশকে সামনে এগোতে দেবে না।’ এদিকে তেল আবিব শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জনতা। এ সময় একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। পরে প্রতিবাদকারীদের সঙ্গে যোগ দেয় গাজায় অপহৃত লোকজনের আত্মীয়স্বজনেরা। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, গত বছরের ৭ অক্টোবর জিম্মি হওয়া এক ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে তারা। গাজা উপত্যকায় বন্দি থাকা অবস্থায় তাকে হত্যা করা হয় বলে জানায় সেনাবাহিনী। এ নিয়ে ১২ জন পণবন্দির মৃতদেহ উদ্ধারের দাবি করা হলো। গত বছর অক্টোবর চালানো হামাসের হামলায় এক হাজার ১৭০ জন ইসরায়েলি নিহত হয়। এ ছাড়া সে সময় হামাসের সদস্যরা ২৫০ জন ইসরায়েলিকে পণবন্দি হিসেবে গাজায় নিয়ে আসে। এদের মধ্যে ১২৯ জন এখনো গাজায় বন্দি অবস্থায় রয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল। এদিকে, এর পাল্টা প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের অবিরাম বিমান হামলা ও সেনা অভিযানে ৩৩ হাজার ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নিরীহ শিশু ও নারী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com