• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পরিচালক জোনাথন গ্লেজার ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে এলেন

প্রতিনিধি: / ৩৮৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বিনোদন: এ বছর অস্কারের মঞ্চে গাজায় চলমান সহিংসতা নিয়ে কথা বলেছেন যে কয়জন, তাঁদের মধ্যে অন্যতম অস্কার বিজয়ী পরিচালক জোনাথন গ্লেজার। গত ১০ মার্চ সেরা আন্তর্জাতিক বৈশিষ্ট্যের জন্য অস্কার জিতেছে গ্লেজারের চলচ্চিত্র ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। পুরস্কার পাওয়ার পর নিজের ভাষণে তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। অস্কার মঞ্চে গ্লেজার গাজায় অসহায়দের প্রতি নিজের সহমর্মিতা জানান এবং এই চলমান আগ্রাসন বন্ধের আহবান জানান। তবে জার শুধু মুখেই বুলি আওড়াননি, বাস্তবেই তিনি মাঠে নেমেছেন গাজাবাসীর পক্ষে। ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তার জন্য নিজের সিনেমার পোস্টার নিলামে তুলেছেন অস্কার বিজয়ী পরিচালক জোনাথন গেøজার। গত ২ এপ্রিল এ নিলাম শুরুর পর থেকে এরই মধ্যে ৫২ হাজার ৮০০ ডলারের (৫৭ লাখ ৫৫ হাজার টাকা) অনুদান সংগ্রহ হয়েছে। গত মঙ্গলবার ‘জোন অব ইন্টারেস্ট’ প্রযোজক জেমস উইলসনের সঙ্গে নিজের ছবির সাতটি পোস্টার নিলামে তোলেন জোনাথন গ্লেজার। যেখানে ২০১৪ সালে নিজের সিনেমা ‘আন্ডার দ্য স্কিন’-এর পোস্টারও নিলামে তোলেন তিনি। এসব পোস্টারে গ্লেজার, উইলসন এবং সুরকার মাইকা লেভির অটোগ্রাফ রয়েছে। ফলে অনেকেই সেটি লুফে নিতে আগ্রহ প্রকাশ করছেন। এরই মধ্যে নিলামে তিন হাজর ৪৫০ ডলার দাম উঠেছে এসব পোস্টারের। এ ছাড়া সহযোগিতাও করছেন অনেকেই। ছয় মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলমান রয়েছে। গত রোববার ছিল আগ্রাসনের ১৮৪তম দিন। ইসরায়েলি বাহিনীর অবিরত হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ১৭৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়ও ৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com