• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

পরি বুবলীর বড় বোনকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিলেন

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: ঢালিউডের আলোচিত দুই নায়িকা শবনম বুবলী ও পরীমণির মধ্যে বেশ কিছুদিন থেকে ভার্চুয়াল দ্ব›দ্ব চলছে। বেশ কিছুদিন ধরে দুই নায়িকাই একে অন্যকে উদ্দেশ্য করে ফেসবুকের স্ট্যাটাসে পরোক্ষভাবে নানা মন্তব্য করছে। গত মাসে একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন বুবলী। ভিডিওটির থিম কপি বলে ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছিলেন পরীমণি। এরপরই শুরু হয় তাদের দ্ব›দ্ব। তবে এই দ্ব›দ্ব অল্পতেই শেষ হয়নি। এখনো চলমান বলে ধারণা নেটিজেনদের। বুবলী-পরীমণির ফেসবুকে পালটা স্ট্যাটাস দেওয়ার মাঝে হঠাৎই নির্মাতা চয়নিকা চৌধুরী জানান- বুবলী বেয়াদব নন। আবার পরীমণি অন্য এক স্ট্যাটাসে জানান, শত্রæর সঙ্গে বন্ধুত্ব করা ব্যক্তির সঙ্গে আর সম্পর্ক রাখবেন না। এরপরই নাম উঠে আসে নির্মাতা চয়নিকা চৌধুরীর। এই ভার্চুয়াল দ্ব›েদ্বর মাঝেই কলকাতা থেকে পরীমণি একটি সংবাদমাধ্যমের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। সেই রেশ কাটিয়ে উঠার আগেই এবার ফের মন্তব্য করলেন এই নায়িকা। ফেসবুকে এক স্ট্যাটাসে ক্ষোভ উগড়ে দিলেও তাতে কারও নাম উল্লেখ করেননি পরীমণি। এরইমধ্যে গত শুক্রবার বিকাল ৫টায় ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এই নায়িকা লেখেন- আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা। গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্টাটাস দেয় কেন বিদেশ বসে? সামনে আসতে বলেন। আগে নিজে এবং নিজের পরিবারের সভ্যতা নিশ্চিত করেন। দল পাকায়েন না এতো।’ পরীমণি আরও লেখেন- আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি। আপনি বলি। কারণ আমি সভ্য, তাই। আপনার বোন আর আপনার মতো তুই-তোকারি গালিগালাজ তো করি নাই। সামনে পড়লে এবার থাবড়ায়ে দিবনে তাইলে। বেয়াদবি না করেই এত কথা আপনার আমাকে নিয়ে? এবার এটা করলে কি যায়-আসে আর। এদিকে নেটিজেনরা ধারণা করছেন পরীমণি হয়তো বুবলীর বড় বোন সংগীতশিল্পী নাজনীন মিমিকে ইঙ্গিত করেছেন। কেননা গত ফেব্রæয়ারিতেই ফেসবুকে লাইভে এসে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে ‘টোকাই’সহ অসংখ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ওই সময় বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com