• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পরী এক সময় বুবলীতে মুগ্ধ ছিলেন

প্রতিনিধি: / ৭৯০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ও পরীমণির মধ্যে নেতিবাচক মনোভাব কমবেশি অনেকেরই জানা। কদিন আগেও দুজনের সামাজিক মাধ্যমের ঝগড়া নিয়ে ঝড় উঠেছিল নেটদুনিয়ায়। অথচ এই পরীমণিই একসময় ছিলেন বুবলীর ভক্ত। ৮ বছর আগে বুবলীর হাসি ও চোখ দেখে মুগ্ধ ছিলেন তিনি। সংবাদমাধ্যম অনুযায়ী, নিজের ফেসবুকে বুবলীর প্রশংসা করে একটি পোস্টও দিয়েছিলেন পরীমণি। যদিও সেটা ৮ বছর আগের ঘটনা। কিন্তু এই ৮ বছরে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। বুবলীর প্রতি পরীমণির সেই মুগ্ধতাও কেটে গেছে। কিন্তু পরীমণির ফেসবুকে থেকে গেছে সেই পোস্ট। ২০১৬ সালের একটি পোস্টে পরীমণি লিখেছিলেন, এইটুকুই বলার ঈদ মানেই নাম্বার ওয়ান শাকিব খান। ঈদ মানেই শাকিব খানের ছবি। বস বরাবরের মতো জাস্ট ফাটিয়ে দেবে ইনশাহ্আল্লাহ। হ্যালো বুবলি দি এত্ত এত্ত ভালোবাসা আর একটা হাগ তোমার জন্যে। তোমাকে যে কি বলবো বুঝতে পারছি না। তুমি অনেক লাকি একটা গার্ল। পরীমণি ওই পোস্টে আরও বলেন, আমার জানা মতে আমাদের ইন্ডাস্ট্রিতে তুমিই একমাত্র হিরোইন যার কিনা ক্যারিয়ারের প্রথম দুটো ছবিই দেশের নম্বর ওয়ান হিরোর সাথে, রনি দার মতো মেকার, ভালো প্রডাকশনের বিগ বাজেটের ছবি দিয়ে ঈদে অভিষেক পাচ্ছো। আর আমি কিন্তু ইতোমধ্যে তোমারও ফ্যান হয়ে গেছি। তোমার হাসি চোখ মাশআল্লাহ্। বাকিটা ফ্যান হবো ঈদে তোমার ছবি দেখে। কদিন আগে বুবলীর পোস্ট করা একটি ভিডিও দেখে পরীমণি বলেছিলেন, আপা গো আপা ! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব ! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা। বুবলীও পাল্টা বলেছিলেন, লিখলেন, পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়ে তে যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com