• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পর্নো তারকারা ভারতে প্রচুর সম্মান পান: কঙ্গনা

প্রতিনিধি: / ৩০৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিনোদন: অভিনয়ের পর এবার রাজনীতির ময়দানে কঙ্গনা রানাউত। কঙ্গনার মোদি ভক্তি কারও অজানা নয়। দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের জয়গান শোনা গেছে বলিউড কুইনের মুখে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে নিজের জন্মস্থান, হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়বেন কঙ্গনা রানাউত। কঙ্গনার রাজনীতিতে যোগদান নিয়ে সরগরম নেটপাড়া। কঙ্গনাকে কুরুচিকর আক্রমণ করেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। সুপ্রিয়ার ‘যৌনকর্মী’ মন্তব্যের পাল্টা জবাবও দেন অভিনেত্রী। তার পরেই ভাইরাল হয়, বছর কয়েক আগে কঙ্গনার দেওয়া এক সাক্ষাৎকার। যেখানে অভিনেত্রী তথা সেই সময় কংগ্রেসের মুখ উর্মিলা মাতন্ডকরকে ‘সফট পর্নোস্টার’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। সেই নিয়ে সাফাই দিলেন অভিনেত্রী। উর্মিলাকে নিয়ে নিজের পুরনো মন্তব্য প্রসঙ্গে কঙ্গনা বলেন, আমি কোনো কিছুকেই সমর্থন করছি না। এই অভিনেত্রীরা যদি তান্দুরি মুর্গি, আইটেম গার্ল, শিলা কি জওয়ানির মতো শব্দে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তবে কেন এটি (এই শব্দবন্ধকে) আপত্তিজনক হিসাবে দেখা হয়? আসল কথা— তারা যদি এতে স্বাচ্ছন্দ্যবোধ করে, তা হলে আপনি কেন তাদের লজ্জা দিতে চান? ব্যক্তিগতভাবে আমার মনে হয় না ওকে (উর্মিলা মাতন্ডকর) লজ্জা দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। কারণ ও ওই চরিত্রে খুব স্বাচ্ছন্দ্যবোধ করে। এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে ফের বেফাঁস কঙ্গনা। এবার সানি লিওনের অতীত টেনে আনলেন তিনি। অভিনেত্রী আরও বলেন, ভারতে পর্নো তারকারা প্রচুর সম্মান পান। কঙ্গনা হিন্দিতে বলেন, বলুন তো, ‘সফট পর্নো’ বা ‘পর্নো স্টার’ কি আপত্তিকর শব্দ? না! এগুলো আপত্তিকর শব্দ নয়। এটি এমন একটি শব্দ যা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। ভারতে পর্নো তারকারা যে পরিমাণ সম্মান পান, সানি লিওনকে জিজ্ঞেস করুন, বিশ্বের আর কোথাও তা হয় না।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com